ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাবির মধুর ক্যান্টিনে ভাঙচুর, শিক্ষার্থীদের হাতে আটক ১
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে অজ্ঞাত এক যুবক আচমকা ক্যান্টিনে প্রবেশ করে এই হামলা চালায়। ঘটনার পরপরই উপস্থিত শিক্ষার্থীরা তাকে ধরে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে হস্তান্তর করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই যুবক প্রথমে মধুর ক্যান্টিনের সামনে থাকা একটি পোস্টার ছিঁড়ে ফেলেন। এরপর ভেতরে প্রবেশ করে অসংলগ্ন কথা বলতে বলতে বিভিন্ন টেবিল ছুড়ে ফেলে ভাঙচুর শুরু করেন। শিক্ষার্থীরা তাকে আটক করে পরিচয় জানতে চাইলে তিনি নিজের নাম সাগর এবং বাড়ি কুমিল্লা বলে দাবি করেন। হামলার সময় তার আচরণ ও কথাবার্তা অসংলগ্ন ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে ওই যুবককে অসংলগ্ন অবস্থায় দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত যুবককে বর্তমানে প্রক্টর অফিসে রাখা হয়েছে।
তবে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ বা বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক