ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আজকের বাজারে স্বর্ণের নতুন দাম (২৪ ডিসেম্বর)
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে নতুন করে বড় ধরনের মূল্যবৃদ্ধির ঘোষণা এসেছে। প্রতি ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে দেশের ইতিহাসে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় বাজুস। নতুন নির্ধারিত দাম বুধবার (২৪ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ২ লাখ ১৬ হাজার ১৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা করা হয়েছে।
এদিকে, স্বর্ণ বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাটের পাশাপাশি বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।
স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও দাম বাড়ানো হয়েছে। ভরিতে ১৭৫ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান