ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
চাকসুর নেত্রীকে বিয়ে করছেন ডাকসুর জিএস, একইদিনে বাগদান এজিএসের
সরকার ফারাবী: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এসএম ফরহাদ ও এজিএস মহিউদ্দীন খানের বাগদান একইদিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কাল বুধবার ঢাকার একটি মসজিদে তাদের বাগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে আজ মঙ্গলবার ডাকসু ও ঢাবি শিবিরের একাধিক সদস্য নিশ্চিত করেছেন।
শিবিরের ঢাবি শাখার দায়িত্বশীল এক ব্যক্তি কালবেলাকে বলেন, ছোট পরিসরে কাল ডাকসুর জিএস এবং এজিএস বাগদান সম্পন্ন করবেন। তাদের আকদ অনুষ্ঠান চলতি ডিসেম্বর মাসের মাঝামাঝি হওয়ার কথা ছিল। তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তাদের অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল।
ফরহাদের পরিবারের একজন সদস্য জানিয়েছেন, ডাকসু জিএস এসএম ফরহাদের সঙ্গে চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদার বাগদান অনুষ্ঠিত হবে। সানজিদার বাড়ি ফেনী জেলার সোনাগাজী এলাকায়।
এসএম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি ও মহিউদ্দিন খান সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত