ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, দেখবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি (পাস) এবং সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বুধবার (১৭ ডিসেম্বর) রাতে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডিগ্রি পাস কোর্সের (বিএ, বিএসসি, বিএসএস, বিবিএস) রেজাল্ট কাল প্রকাশিত হবে। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন রেকর্ড হিসেবে ধরা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাত ৮টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হতে পারে। উল্লেখ্য, ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ২৩ অক্টোবর শেষ হয়।
মুঠোফোনে ফল দেখার নিয়ম: ফলাফল জানতে প্রার্থীরা মুঠোফোনে ক্ষুদেবার্তা (SMS) ব্যবহার করতে পারবেন। ফল জানার জন্য “nu roll no” লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। তারপর ফিরতি বার্তায় ফলাফল পাওয়া যাবে।
ওয়েবসাইটে ফলাফল দেখার ধাপ: প্রার্থীরা http://results.nu.ac.bd/ ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং পরীক্ষার সাল দিয়ে রেজাল্ট দেখা সম্ভব। এছাড়াও ফলাফল শিট ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)