ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নি'হত, আলামত সংগ্রহে সিটিটিসি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারে ভয়াবহ ককটেল বিস্ফোরণে সিয়াম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে মগবাজার ফ্লাইওভার থেকে ককটেলটি নিচে নিক্ষেপ করা হলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের মরদেহ থেকে আলামত সংগ্রহ ও ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান জানান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সামনে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই সিটিটিসির বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করছেন। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক ইউনিট একযোগে কাজ শুরু করেছে।
নিহত সিয়ামের ছোট ভাই সিজান জানান, তার ভাই স্থানীয় একটি কার ডেকোরেশন দোকানে কাজ করতেন। ঘটনার সময় তিনি দোকান থেকে নাস্তা কিনতে বেরিয়েছিলেন। একটি চায়ের দোকানে চা অর্ডার করার ঠিক কয়েক সেকেন্ডের মধ্যে ওপর থেকে একটি ককটেল তার মাথার ওপর পড়ে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়।
নিহত সিয়ামের বাড়ি খুলনা জেলার দৌলতপুর থানায়। তিনি বর্তমানে মগবাজার এলাকায় বসবাস করতেন। রাজধানীর ব্যস্ততম এলাকায় এমন অতর্কিত হামলায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল