ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাগদান অনুষ্ঠানেও হাদি হ'ত্যার বিচার চাইলেন ডাকসুর জিএস-এজিএস
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খানের বাগদান (আকদ) সম্পন্ন হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর একটি মসজিদে ঘরোয়া পরিসরে দুই নেতার এ অনুষ্ঠান সম্পন্ন হয়। তবে ব্যক্তিগত এই বিশেষ মুহূর্তেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করে আলোচনায় এসেছেন তারা।
বিয়ের পোশাক পরিহিত অবস্থায় ডাকসুর এই দুই শীর্ষ নেতার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাদের হাতে ‘জাস্টিস ফর হাদি’ (Justice for Hadi) লেখা ফেস্টুন দেখা যায়। হাদি হত্যাকাণ্ডের মাত্র ছয় দিন পর তাদের বাগদানের খবর আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমালোচনা তৈরি হয়েছিল, বিচার দাবির এই ব্যতিক্রমী প্রতিবাদের মাধ্যমে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ডাকসু জিএস এস এম ফরহাদের বাগদান হয়েছে জান্নাতুল ফেরদাউস সানজিদার সঙ্গে। সানজিদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) একজন নির্বাহী সদস্য এবং ওই বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। অন্যদিকে, এজিএস মহিউদ্দীন খানের জীবনসঙ্গিনী সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার শোকে চলতি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে নির্ধারিত এই বাগদান অনুষ্ঠানটি পিছিয়ে দিয়েছিলেন ডাকসু নেতারা। আজ ঘরোয়া পরিসরে ধর্মীয় রীতি মেনে কেবল আকদ সম্পন্ন করেন তারা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান