ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ড. আবদুস সালাম জানান, আগামী ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে। এ সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি আজ রাতেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার (২০ ডিসেম্বর) দেশজুড়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শহীদ হাদি এবং জুলাই গণঅভ্যুত্থানের সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শোক পালনের লক্ষ্যে আজকের নির্ধারিত ভর্তি পরীক্ষাটি স্থগিত করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থগিত সেই পরীক্ষাই এখন আগামী শনিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত