ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ঢাবির দুই সমঝোতা স্মারক স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক সহযোগিতা, ভাষা শিক্ষা ও সামাজিক উদ্ভাবনের ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করতে নতুন দুটি চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
আজ মঙ্গলবার জাপানের কাজুকো ভুইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট এবং ইরানের আরভ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড-এর সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বিশ্ববিদ্যালয় তার একাডেমিক উৎকর্ষ, গবেষণা এবং সামাজিক উন্নয়ন কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগে জাপানি ভাষা শিক্ষার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় এবং কাজুকো ভুইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তারেক রফি ভুইয়া।
এই চুক্তির আওতায় কাজুকো ভুইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিবছর জাপানি ভাষার JLPT N4 I N5 পর্যায়ের বিশেষ ক্লাস পরিচালনার জন্য আর্থিক সহায়তা প্রদান করবে। প্রাথমিকভাবে অনুদানের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৩২০ টাকা। কার্যক্রম সন্তোষজনকভাবে চললে এটি প্রতি বছর ধারাবাহিকভাবে চালু থাকবে। অনুদানের অর্থের ৫ শতাংশ জাপানি ভাষা বিভাগে এবং ৬ শতাংশ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় তহবিলে জমা হবে। অবশিষ্ট অর্থ শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীদের মধ্যে বণ্টন করা হবে যারা এই কর্মসূচির সঙ্গে যুক্ত থাকবেন।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইরানভিত্তিক প্রতিষ্ঠান আরভ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড-এর মধ্যে সামাজিক ব্যবসা ( Social Business ) বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আরভ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ( CEO) ও বোর্ড সদস্য শোকুফেহ মেশকাটি ( Shokoofeh Meshkaty )।
সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান সামাজিক ব্যবসা বিষয়ে যৌথ গবেষণা, প্রশিক্ষণ, কর্মশালা, একাডেমিক উপকরণ বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মসূচি গ্রহণে একসঙ্গে কাজ করবে। এছাড়া সামাজিক ব্যবসার নীতি ও পদ্ধতি নিয়ে পারস্পরিক শেখা ও উদ্ভাবনী মডেল উন্নয়নের ক্ষেত্রেও সহযোগিতা করবে।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, জাপানিজ স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. লোপামুদ্রা মালেক, জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত রেজিস্টার মুনসী শামস উদ্দিন আহমেদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সমঝোতা স্মারক স্বাক্ষরের পর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বদা আন্তর্জাতিক সহযোগিতা ও জ্ঞান-বিনিময়ের জন্য উন্মুক্ত। ইরান ও জাপানের প্রতিষ্ঠানের সঙ্গে এই দুটি সমঝোতা বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন ও সামাজিক উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে একাডেমিক উৎকর্ষ ও টেকসই উন্নয়নের পথ প্রশস্ত করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ