ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
নির্বাচন স্বচ্ছতার জন্য যে নতুন নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচনের স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ আয়োজন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য পর্যাপ্ত সংখ্যক বডি-ওর্ন ক্যামেরা দ্রুত ক্রয় করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে তিনি এই নির্দেশ দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি।
প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বলেন, নির্বাচনকালীন সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের জন্য সম্ভাব্য সব প্রস্তুতি দ্রুত শেষ করতে হবে। ভোটারদের মধ্যে এমন আস্থা সৃষ্টি করতে হবে, যাতে তারা বুঝতে পারেন, নির্বাচন নিরাপদ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।
তিনি আরও নির্দেশ দেন, ডিসেম্বরের মধ্যেই বডি-ওর্ন ক্যামেরার ক্রয় প্রক্রিয়া ও প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম শেষ করতে হবে। এর মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পাবে এবং ভোটকেন্দ্রের পরিস্থিতি আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, দেশে ইতিমধ্যেই যেসব বডি-ওর্ন ক্যামেরা রয়েছে, তা ব্যবহার করে পুলিশ সদস্যদের প্রাথমিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নতুন ক্যামেরাগুলো পৌঁছালে প্রতিটি জেলায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে।
বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয় পর্যবেক্ষণ ছাড়াও প্রতিটি থানা এবং জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকেও নির্বাচনের সময় ভোটকেন্দ্রের পরিস্থিতি মনিটর করা সম্ভব হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট