ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
সালমান শাহের মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললেন শাবনূর
বিনোদন ডেস্ক: কিংবদন্তী চিত্রনায়ক সালমান শাহের ২৯ বছর আগের মৃত্যু ঘিরে সাম্প্রতিক আলোচনা ও গুজবের প্রেক্ষিতে অবশেষে মুখ খুলেছেন তার সাবেক সহ-অভিনেত্রী চিত্রনায়িকা শাবনূর। আদালতের নির্দেশে দায়ের হওয়া হত্যা মামলার বিষয়টি বিদেশে অবস্থানরত এই অভিনেত্রী সংবাদমাধ্যম সূত্রে জেনেছেন।
শাবনূর জানিয়েছেন, বিচারাধীন বিষয় হওয়ায় শুরুতে তিনি মন্তব্য করতে চাননি। তবে কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে মামলার সঙ্গে তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়াচ্ছেন, যা তাকে হতাশ করেছে। তিনি এসব ভিত্তিহীন গুজবের তীব্র নিন্দা জানিয়ে সত্যতা যাচাই ছাড়া তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেছেন।
প্রয়াত সালমান শাহকে 'অত্যন্ত প্রিয় সহ-অভিনেতা' উল্লেখ করে শাবনূর বলেন, "আমরা একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছি। সালমান ছিলেন একজন জনপ্রিয়, অসাধারণ শক্তিমান ও প্রতিভাবান অভিনেতা। তার সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্র ক্যারিয়ার বিকশিত ও উজ্জ্বল হয়েছে।"
শাবনূর আরও জানান, সালমান শাহের অকাল মৃত্যুতে তিনি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তিনি বলেন, "আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার মৃত্যুর পর কেউ কেউ হয়তোবা নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে। অনেক জলঘোলা হয়েছে, যা আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে।"
তবে শাবনূর স্পষ্ট করে বলেছেন, "সালমান শাহ কীভাবে মারা গেছেন তা আমি সত্যিই জানি না।" তিনি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করেন। তার দাবি, "যে-ই দোষী হোক না কেন, তাকে যেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হয়।"
সন্তান হারানোর বেদনার কথা স্মরণ করে শাবনূর সালমান শাহের মা নীলা চৌধুরী এবং তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানিয়েছেন। একইসঙ্গে প্রয়াত নায়কের আত্মার মাগফিরাত কামনা করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ