ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
গোপালগঞ্জে নবগঠিত জিওপি কমিটিতে ৫৯ নেতা পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক :গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের (জিওপি) নবগঠিত জেলা কমিটিতে গঠন ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে ৭৯ সদস্যের মধ্যে ৫৯ জন পদত্যাগ করেছেন। রোববার (২৬ অক্টোবর) সভাপতি মো. আল আমিন সরদার, সাংগঠনিক সম্পাদক কে.এম নাজমুল ইসলামসহ ওই কমিটির নেতারা কেন্দ্রীয় কমিটিকে ই-মেইলের মাধ্যমে পদত্যাগের চিঠি পাঠান।
সোমবার (২৭ অক্টোবর) সাংবাদিকদের জানান, নবগঠিত জেলা কমিটিতে দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। পদত্যাগকারীরা অভিযোগ করেছেন, নতুন কমিটি গঠন প্রক্রিয়ায় দলের মূলনীতি, যোগ্যতা ও মাঠপর্যায়ের ত্যাগ-তিতিক্ষা উপেক্ষা করা হয়েছে। তারা বলেন, “অনেক পরিশ্রমী ও নিবেদিত প্রাণ নেতা-কর্মীকে বঞ্চিত করে ব্যক্তি কেন্দ্রিকতা ও পক্ষপাতের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে, যা গণঅধিকার পরিষদের আদর্শ ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থি।”
পদত্যাগকারী নেতারা আরও উল্লেখ করেছেন, “আমরা সবসময় দলের প্রতি অনুগত থেকেছি। কিন্তু যেখানে আস্থা ও ন্যায় বিচার নেই, সেখানে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই আমরা সম্মিলিতভাবে পদত্যাগ করছি। তবে আমরা গণঅধিকার পরিষদের মূল আদর্শ, নীতি ও গণমানুষের রাজনীতিতে আস্থা রাখি।”
নবগঠিত কমিটির বিষয়ে পদত্যাগকারী সভাপতি মো. আল আমিন সরদার বলেন, “নতুন কমিটিতে সাবেক যুবলীগ ও এনসিপি নেতাদের পদ দেওয়া হয়েছে, অথচ দীর্ঘদিন নিবেদিত নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি।”
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল