ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
শাপলা প্রতীক না পেলে ইসি পুনর্গঠনের আন্দোলনে যাবে এনসিপি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রশাসনে যারা এখনো বিএনপি-পন্থি, জামায়াত-পন্থি বা পূর্বে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার ভিত্তিতে আচরণ করছেন, এবার তারা হয়তো অনেকটাই পার পেয়ে গেছেন। কিন্তু ভবিষ্যতে যদি এই আচরণ বহাল থাকে এবং পরিস্থিতি বড় ধরনের ঘটনার দিকে মোড় নেয়, তাহলে কেউ বিন্দুমাত্র আশ্রয়-প্রশ্রয় পাবেন না।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম আরও বলেন, যদি এনসিপিকে শাপলা প্রতীক পেতে রাজপথে রাজনৈতিক কর্মসূচিতে যেতে হয়, তাহলে এনসিপি একই সাথে ওই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনেও যাবে।
তিনি প্রশাসনে কর্মরতদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা দলীয় প্রশাসন না হয়ে আপনারা বাংলাদেশের প্রশাসন হয়ে উঠুন।" তিনি অভিযোগ করেন, হাইকোর্টে এখনো আওয়ামী লীগের অনেক দোসর বসে আছে এবং দেশের গুরুত্বপূর্ণ আদালতগুলোতে আইনজীবী থেকে বিচারক পর্যায়ে এমন অনেকে আছেন যারা সুযোগ পেলেই গুরুত্বপূর্ণ হত্যা মামলার আসামিদেরকে জামিন দিয়ে দেন, যা টাকার বিনিময়ে বা রাজনৈতিক আলোচনার মাধ্যমে হচ্ছে। তিনি মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট যারা আছেন, তারা এই বিষয়ে কঠোর না হলে আগামীর বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করা যাবে না এবং নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে।
জুলাই সনদ প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, আগামীর বাংলাদেশে জুলাই সনদের বাস্তবায়ন, প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে এককভাবে বিএনপি ও জামায়াত নেতৃত্ব দিতে পারবে না। সেই জায়গায়ও এনসিপির নিশ্চয়তা আবশ্যক।
সারজিস আলম জানান, আইনগতভাবে শাপলা প্রতীক পেতে এনসিপির কোনো বাধা নেই। কিন্তু নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে স্বেচ্ছাচারিতা করছে, পক্ষপাতদুষ্ট আচরণ করছে। তিনি হুঁশিয়ারি দেন, নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় নিজেদের স্বাধীনতা ও স্বকীয়তা প্রদর্শন না করতে পারলে আগামী নির্বাচনে তাদের ওপর এনসিপি আস্থা রাখতে পারবে না।
আগামী ১৫ দিনের মধ্যে জেলা আহ্বায়ক কমিটি এবং আগামী ডিসেম্বরের মধ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হবে বলে জানান সারজিস আলম।
কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খানের সভাপতিত্বে কিশোরগঞ্জ সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির, দিদার শাহ প্রমুখ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের