ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
ধানের শীষই পারে জনগণের পাশে থাকতে ও উন্নয়নে নেতৃত্ব দিতে: এ্যানি
নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ধানের শীষই পারে জনগণের পাশে থাকতে এবং যেকোনো উন্নয়নে ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিতে। তিনি লক্ষ্মীপুরের গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা যারা এতদিন ভোট দিতে পারেননি। কীভাবে ভোট হয়েছে রাতের অন্ধকারে, খালেদা জিয়াকে বন্দি রেখে, আমাকে-আপনাকে অত্যাচার-নির্যাতন করে, বন্দি রেখে, জেলে দিয়ে। এগুলো দখলদারিত্ব, ভোট না। দেশে শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং সুন্দর পরিবেশে একটি নির্বাচন হবে। আমার বিশ্বাস আপনারা ধানের শীষকে বিজয়ী করেছেন এবং করবেন ইনশাআল্লাহ।”
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি ও মহিলা দলের আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি মাদকমুক্ত সমাজ গঠনের উপর জোর দিয়ে বলেন, এটি তাদের নতুন অঙ্গীকার এবং চ্যালেঞ্জ। তিনি উল্লেখ করেন যে, বিগত ১৭ বছরে মাদকের যে এজেন্ট ছিল, তারা এখনো সক্রিয় এবং কিছু প্রভাবশালী ব্যক্তি এই অপকর্মগুলো চালাচ্ছে, যা সমাজের জন্য একটি ব্যাধি। এই চ্যালেঞ্জ অতিক্রম করতে হলে একটি নির্বাচিত সরকার এবং একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, “সমাজ, পরিবার ও নিজের গ্রামের জন্য সামাজিক আন্দোলনের নেতৃত্ব দেবেন আপনারা। যার কারণে মা বোন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা এখানে একত্রিত করেছি। আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদেরকে সতর্ক হইতে হবে, আমাদেরকে প্রতিবাদী হইতে হবে। বিএনপি আপনাদের পাশে আছে, বিএনপি আপনাদের পাশে থাকবে। সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে আপনারা আমাদের সঙ্গে কাজ করবেন।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, এমএ হাসেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- আজ বিশ্ব মা দিবস
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে মিশার সহায়তা চাইলেন ওমর সানী
- মিউচুয়াল ফান্ডে নতুন যুগের শুরু: গাইডলাইন প্রকাশ করল বিএসইসি
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- নবম পে স্কেলে বেতন কাঠামো কত নির্ধারণ করা হয়েছে?
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের দাবি এমজেএফের
- দেশে বাড়লো সোনার দাম
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য জেবা জান্নাতের