ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ক্ষমতায় এলে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ক্ষমতায় এলে বিএনপি শিক্ষা খাতে সর্বাধিক বাজেট বরাদ্দ দেবে। কারণ, রাষ্ট্রের টেকসই উন্নয়ন ও সুরক্ষার জন্য প্রয়োজন সময়োপযোগী ও দক্ষ জনশক্তি গড়ে তোলা।
শনিবার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের আয়োজনে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা’ বিষয়ক স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, “প্রতিটি মানুষের মধ্যেই রয়েছে একেকটি অনাবিষ্কৃত প্রতিভা। সেই সুপ্ত প্রতিভাকে বিকশিত করার সুযোগ করে দিতে হবে। শিক্ষার মাধ্যমে মানুষের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে জাগ্রত করাই হবে বিএনপির মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “ঘোষিত ৩১ দফার অংশ হিসেবে দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী রূপ দিতে ইতিমধ্যেই বিশেষজ্ঞদের নিয়ে একটি টিম কাজ করছে। আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলেই আমরা আগামী প্রজন্মকে বিশ্ব প্রতিযোগিতায় সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি