ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
তিন খাতে শেয়ারবাজারের লেনদেন কেন্দ্রীভূত
হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী: বিদায়ী সপ্তাহে (১৯-২৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের চিত্র পর্যালোচনায় দেখা গেছে, বাজারের মোট লেনদেনের প্রায় এক-তৃতীয়াংশ মাত্র তিন খাতের শেয়ারেই কেন্দ্রীভূত ছিল। এই খাতগুলো হলো—ফার্মা ও রসায়ন, প্রকৌশল এবং জেনারেল ইন্স্যুরেন্স।
লেনদেনের দিক থেকে ফার্মা ও রসায়ন খাত শক্তিশালী অবস্থান বজায় রেখে শীর্ষে ছিল। এই খাতটি বিদায়ী সপ্তাহে মোট গড় লেনদেনের ১৩.১ শ তাংশ নিজেদের দখলে রেখেছে। এরপর প্রকৌশল খাত মোট টার্নওভারের ১০.২ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে ছিল।
সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয় হলো, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি লোকসানে থাকা সত্ত্বেও জেনারেল ইন্স্যুরেন্স খাত মোট লেনদেনের ১০ শতাংশ নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোনো খাতের তীব্র দরপতনের সময় এই ধরনের উচ্চ লেনদেন সাধারণত শেয়ারগুলো কম দামে কিনে মুনাফা করার অথবা দুর্বল পারফরম্যান্সের কারণে তীব্র বিক্রয়চাপের ইঙ্গিত দেয়।
শীর্ষ তিন খাতের পরই সক্রিয় ছিল টেক্সটাইল। এখাতে লেনদেন হয়েছে ৯.২ শতাংশ। তারপর ব্যাংক খাতে ৮.৭ শতাংশ, জীবন বীমায় ৬.৭ শতাংশ, খাদ্যে ৬.২ শতাংশ, বিবিধে ৬.১ শতাংশ, তথ্যপ্রযুক্তিতে ৬.১ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানিতে ৫.১ শতাংশ, সেবা খাতে ৪.৩ শতাংশ,পেপার ও প্রিন্টিংয়ে ৩.৩ শতাংশ,মিউচুয়াল ফান্ডে ৩.২ শতাংশ এবং টেলিযোগাযোগে ৩.১ শতাংশ উল্লেখযোগ্য।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে