ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
মার্কিন নিষেধাজ্ঞায় রাশিয়ার তেল আমদানি স্থগিত করল চীন
আন্তর্জাতিক ডেস্ক: চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলো রাশিয়ার দুই প্রধান তেল সংস্থা রসনেফট ও লুকঅয়েলের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার প্রভাবে সাময়িকভাবে সমুদ্রপথে রুশ তেল আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন এক সময়ে যখন ভারতও নতুন মার্কিন নিষেধাজ্ঞা মেনে রুশ তেল ক্রয় হ্রাসের পরিকল্পনা করছে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন নিষেধাজ্ঞার কারণে চীনের রাষ্ট্রীয় চারটি কোম্পানি পেট্রোচায়না, সিনোপেক, সিএনওসি ও ঝেনহুয়া অয়েল স্বল্পমেয়াদে রাশিয়ার তেল ক্রয় থেকে বিরত থাকবে। তবে কোম্পানিগুলো তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি।
চীনের দৈনিক রাশিয়ান তেল আমদানি সমুদ্রপথে প্রায় ১৪ লাখ ব্যারেল, যার বড় অংশ আসে ছোট ও স্বাধীন রিফাইনারি কোম্পানির মাধ্যমে। রাষ্ট্রীয় কোম্পানিগুলোর আমদানি মাত্রা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কার্গো ট্র্যাকিং সংস্থা ভরটেক্সা অ্যানালিটিকস বলছে, ২০২৫ সালের প্রথম নয় মাসে রাষ্ট্রীয় কোম্পানিগুলো গড়ে দৈনিক ২ লাখ ৫০ হাজার ব্যারেলের নিচে রুশ তেল আমদানি করেছে।
পাইপলাইনের মাধ্যমে চীন প্রতিদিন প্রায় ৯ লাখ ব্যারেল রাশিয়ান তেল আমদানি করে, যা প্রধানত পেট্রোচায়নার মাধ্যমে। সমুদ্রপথ বন্ধ হলেও পাইপলাইন আমদানি মার্কিন নিষেধাজ্ঞার খুব একটা প্রভাব নেই বলে ব্যবসায়ীরা মনে করছেন।
মার্কেট বিশ্লেষকরা বলছেন, ভারত ও চীন বিকল্প উৎসের দিকে ঝুঁকবে, ফলে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকা থেকে নিষেধাজ্ঞা বহির্ভূত তেলের দাম বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি ৬৫.৬১ ডলারে পৌঁছেছে, যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)