ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
বাজার ঘুরলেও ১০ কোম্পানির বড় পতন
আবু তাহের নয়ন
সিনিয়র রিপোর্টার
আবু তাহের নয়ন: সপ্তাহশেষে শেয়ারবাজারে প্রধান সূচক আংশিকভাবে ঘুরে দাঁড়ালেও, নির্দিষ্ট কিছু কোম্পানির শেয়ারে তীব্র বিক্রয়চাপ অব্যাহত ছিল। ইবিএল সিকিউরিটিজের প্রকাশিত সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, সপ্তাহজুড়ে দরপতনের শীর্ষ তালিকায় থাকা ১০টি কোম্পানি বড় ধরনের মূল্যহ্রাসের মুখে পড়েছে, যা বাজারের অস্থিরতা ও বিনিয়োগকারীদের সতর্ক মনোভাবকে প্রতিফলিত করছে।
শীর্ষ দরপতনের তালিকায় প্রথম স্থানে রয়েছে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড, যার শেয়ারের দাম এক সপ্তাহে ২২.৬৫ শতাংশ কমে ২০০ টাকা ৮০ পয়সায় নেমে এসেছে। কোম্পানিটির পিই রেশিও বর্তমানে ২৩.২৯।
এরপরেই রয়েছে ‘এ’ ক্যাটাগরির ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, যার শেয়ারের দর ১৩.৩৩ শতাংশ কমে ২ টাকা ৬০ পয়সায় স্থির হয়েছে। একইভাবে খান ব্রাদার্সের দর ১৩.২০ শতাংশ এবং মুন্নু এগ্রো ইন্ডাস্ট্রিজের দর ১২.৫২ শতাংশ কমেছে।
এছাড়া ‘জেড’ ক্যাটাগরির জাহিন স্পিনিং লিমিটেড ও প্যাসিফিক ডেনিমস লিমিটেড (পিডিএল) — দুটি কোম্পানির শেয়ার সপ্তাহজুড়ে ১২.৫০ শতাংশ পতনের শিকার হয়েছে। তালিকায় আরও রয়েছে ‘এ’ ক্যাটাগরির বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, যার শেয়ারদর ১১.৯৩ শতাংশ, ‘জেড’ ক্যাটাগরির ফ্যামিলিটেক্স লিমিটেডের ১১.৭৬ শতাংশ, ‘এ’ ক্যাটাগরির পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের ১০.৫৬ শতাংশ এবং সেনা ইন্স্যুরেন্স লিমিটেডের ১০.৩২ শতাংশ কমেছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে