ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
চোখের ডার্ক সার্কেল কমাতে আই প্যাচ ব্যবহার করুন
ডুয়া ডেস্ক: চোখের নিচের ফোলাভাব ও ডার্ক সার্কেল কমানোর জন্য ঘরোয়া পদ্ধতি অনেকের কাছে কাজ করছে না। আই ক্রিম ব্যবহার করলেও চটজলদি ফল পাওয়া যায় না। তবে সম্প্রতি সিলিকন বা জেল আই প্যাচের জনপ্রিয়তা বেড়েছে, বিশেষ করে বলিউড তারকাদের ব্যবহার দেখার পর অনেকেই এই ট্রেন্ডে যোগ দিয়েছেন।
সামাজিক মাধ্যমে চোখ রাখলেই দেখা যায় কারিনা কাপুর, আলিয়া ভাট, কৃতি শ্যানন, প্রিয়াঙ্কা চোপড়া প্রভৃতি তারকারা আই প্যাচ ব্যবহার করে ডার্ক সার্কেল ও ফোলাভাব কমানোর চেষ্টা করছেন। তবে শুধু নতুন প্রোডাক্ট কেনা যথেষ্ট নয়, সঠিকভাবে ব্যবহার করাও খুব গুরুত্বপূর্ণ।
ত্বক বিশেষজ্ঞরা বলেন, চোখের চারপাশের ত্বক অত্যন্ত স্পর্শকাতর। তাই এই অংশের আলাদা যত্ন নিতে হবে, না হলে অল্প বয়সেই বলিরেখা, কালচে দাগ বা চামড়া কুঁচকে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
আই প্যাচগুলো সাধারণত পাতলা সিলিকন বা জেল শিটের মতো হয় এবং নানা ধরনের জেল বা সিরামে ভেজানো থাকে। ঠান্ডা ও চাপ প্রয়োগ করে এগুলো চোখের নিচের ফোলাভাব কমাতে সাহায্য করে। হায়ালুরনিক অ্যাসিড, নিয়াসিনামাইড, রেটিনল, কোলাজেন, ভিটামিন সি ও ক্যাফেইন সমৃদ্ধ আই প্যাচ বেশি কার্যকর। এগুলো চোখের চারপাশের ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং সাময়িকভাবে কালচে ছোপ ও ফোলাভাব হ্রাস করে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে