ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্বের দৃষ্টিনন্দন ক্রিকেট স্টেডিয়ামে স্থান পেল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক :সিলেটের মনোরম প্রকৃতির মাঝে দাঁড়ানো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কেবল ক্রিকেটপ্রেমীদের জন্য নয়, ভ্রমণপ্রিয়দের জন্যও এক অনন্য আকর্ষণ। চারপাশে সবুজ পাহাড় আর চা-বাগানের ঢালু ভেলি, উঁকি দেয়া সূর্যের আলো, সকালের কুয়াশা বা সন্ধ্যার সোনালি রঙ—সব মিলিয়ে এই মাঠকে দিয়েছে এক মুগ্ধকর ও মনোরম রূপ। এখানে ক্রিকেট খেলা মানে কেবল খেলাধুলা নয়, প্রকৃতির সঙ্গে এক অবিস্মরণীয় মেলবন্ধন উপভোগ করা।
ইংল্যান্ডভিত্তিক ‘ক্রিকেট থ্রি সিক্সটি ফাইভ’ কর্তৃক বিশ্বের সবচেয়ে সুন্দর সাতটি ক্রিকেট স্টেডিয়ামের তালিকায় স্থান করে নিয়েছে এই সিলেটের মাঠ। দক্ষিণ আফ্রিকার নিউল্যান্ডস, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল, ভারতের ধর্মশালা এইচপিসিএ স্টেডিয়াম, পাকিস্তানের গওয়াদর স্টেডিয়াম, ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি ন্যাশনাল এবং ইংল্যান্ডের লর্ডস—এগুলোসহ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম বিশ্বের সৌন্দর্যের মানচিত্রে নতুন পরিচয় স্থাপন করেছে।
২০০৭ সালে নির্মিত এই স্টেডিয়াম আন্তর্জাতিক অঙ্গনে আত্মপ্রকাশ করে ২০১৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের ম্যাচের মাধ্যমে। এরপর থেকে বিভিন্ন আন্তর্জাতিক সিরিজ, বিপিএলসহ একাধিক গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
স্টেডিয়ামের নান্দনিক সৌন্দর্য কেবল খেলার মান বৃদ্ধি করেনি, বরং বাংলাদেশের জন্য এটি আন্তর্জাতিক স্বীকৃতিও বয়ে এনেছে। সবুজ পাহাড়ের কোলে, চা-বাগানের মাঝে বসে প্রতিটি ম্যাচ যেন দর্শককে মুগ্ধ করে, আর ক্রিকেটের উত্তেজনা প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সঙ্গে মিশে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেন দেশের ক্রিকেট ও প্রকৃতির মিলিত প্রতীক, যেখানে দর্শকরা খেলাধুলা উপভোগের সঙ্গে সঙ্গে প্রকৃতির স্নিগ্ধতা ও সৌন্দর্যের এক অসাধারণ সফর লাভ করে। এই মাঠ আন্তর্জাতিক মানের সৌন্দর্য এবং ক্রিকেট ইতিহাসের এক অনন্য সংমিশ্রণ হিসেবে বাংলাদেশের গর্বের প্রতীক হয়ে উঠেছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত