ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সৌদি আরবে গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেলেন শায়খ সালেহ আল-ফাওজান
আন্তর্জাতিক ডেস্ক :সৌদি আরবে সর্বোচ্চ ধর্মীয় পদ, গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট ইসলামি পণ্ডিত শায়খ সালেহ আল-ফাওজান। বুধবার সৌদি আরবের রাজা সালমান বিন আবদুল আজিজ এ সংক্রান্ত আনুষ্ঠানিক আদেশ জারি করেন। শায়খ আল-ফাওজান এই দায়িত্ব গ্রহণ করছেন শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখের মৃত্যুর পর। গ্র্যান্ড মুফতির দায়িত্ব সৌদি আরবে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ, যা দেশটিতে ধর্মীয় বিধান ও ইসলামী আইন প্রয়োগে নেতৃত্ব প্রদানের সাথে সরাসরি সম্পর্কিত।
শেখ সালেহ আল-ফাওজান ১৯৩৫ সালে আশ-শিমাসিয়াহ কাসিমে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি বাবা-মা হারান এবং স্থানীয় ইমাম শেখ হাম্মুদ বিন সুলেমান আল টিলালের তত্ত্বাবধানে কোরআন মুখস্থ ও প্রাথমিক শিক্ষা লাভ করেন। তার শিক্ষা ও শারীরিক চ্যালেঞ্জ সত্ত্বেও ইসলামি শিক্ষায় প্রতিভার পরিচয় দিয়েছিলেন।
উচ্চশিক্ষার জন্য তিনি রিয়াদে কলেজ অব শারিয়ায় ভর্তি হন, যেখানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ১৯৬১ সালে। পরবর্তী সময়ে একই প্রতিষ্ঠানে তিনি ফিকহে মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করেন। তাঁর গবেষণার বিষয়বস্তুতে অন্তর্ভুক্ত রয়েছে ইসলামী উত্তরাধিকার আইন, খাদ্য সংক্রান্ত শারিয়াহ বিধান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইসলামী আইন ও নিয়মাবলী, যা তাকে ইসলামি বিধান ও আইন সংক্রান্ত বিশেষজ্ঞে পরিণত করেছে।
শায়খ সালেহ আল-ফাওজানের বিশদ শিক্ষা ও গভীর গবেষণামূলক কাজ সৌদি আরবে ধর্মীয় ও আইনগত নির্দেশনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। তার নেতৃত্বে সৌদি আরবের ধর্মীয় বিধান আরও সুসংগঠিত ও যুগোপযোগীভাবে প্রয়োগ করা সম্ভব হবে।।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ