ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
খাদ্য খাতের ৯ কোম্পানিতে কমেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
মোবারক হোসেন
রিপোর্টার
মোবারক হোসেন:শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২১টি কোম্পানির মধ্যে ৯টিতে সেপ্টেম্বর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে, ৬টিতে বেড়েছে এবং ৬টিতে অপরিবর্তিত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমার কোম্পানিগুলো হলো- অ্যাগ্রিকালচারাল মার্কেটিং (প্রাণ), বিডি থাই ফুড, এমারেল্ড অয়েল, ফাইন ফুডস, ফু-ওয়াং ফুড, জেমিনি সি ফুড, গোল্ডেন হার্ভেস্ট, ইউনিলিভার কনজিউমার কেয়ার এবং জিল বাংলা সুগার মিলস।
এএমসিএল (প্রাণ)
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৮০ লাখ এবং পরিশোধিত মূলধন ৮ কোটি টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ২৮.১৮ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৮.০১ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪০.১৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩১.৮৪ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ৩২ শতাংশ ক্যাশ।
বিডি থাই ফুড
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৮ কোটি ১৫ লাখ এবং পরিশোধিত মূলধন ৮১ কোটি ৫০ লাখ টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ৩৩.৬৩ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ২.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩১.১২ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩৫.৬১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৩.২৭ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১ শতাংশ ক্যাশ।
এমারেল্ড অয়েল
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৯ কোটি ১২ লাখ ৭২ হাজার ৪টি এবং পরিশোধিত মূলধন ৯১ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ৪.৪৪ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪.৪১ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৫৪.৫০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪১.০৯ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ।
ফাইন ফুডস
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৯১৮টি এবং পরিশোধিত মূলধন ১৩ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ২৭.৩১ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ২.৬৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৪.৬৭ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ১৪.৪৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬০.৮৬ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ।
ফু ওয়াং ফুড
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১১ কোটি ৮ লাখ ৩৯ হাজার ২৮৪টি এবং পরিশোধিত মূলধন ১১০ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ৮.২৭ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৪৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭.৭৯ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৭.৮৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ০.০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৮৪.৩৫ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ০.৫ শতাংশ ক্যাশ।
জেমিনি সি ফুড
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৪১৮টি এবং পরিশোধিত মূলধন ১১ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ১০.৫০ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ১.৬৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮.৮৫ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩০.০১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ০.১৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬০.৯৯ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ৭.৫০ শতাংশ ক্যাশ এবং ৭.৫০ শতাংশ স্টক।
গোল্ডেন হার্ভেস্ট
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ২১ কোটি ৫৮ লাখ ৩৭ হাজার ৬২১টি এবং পরিশোধিত মূলধন ২১৫ কোটি ৮৩ লাখ ৮০ হাজার টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ৩৮.৫৬ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ১.১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৭.৩৭ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩০.৪২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ০.৩১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩১.৯০ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১ শতাংশ ক্যাশ।
ইউনিলিভার কনজিউমার কেয়ার
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৩১৮টি এবং পরিশোধিত মূলধন ১৯ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ৩.৫৮ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ১.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২.৪৩ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৯২.৮০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ০.১২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪.৬৫ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ৫২০ শতাংশ ক্যাশ।
যিল বাংলা সুগার
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৬০ লাখ এবং পরিশোধিত মূলধন ৬ কোটি টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ১৩.৬৬ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩.২২ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে সরকারের কাছে রয়েছে ৫১.০০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৫.৭৮ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দেইনি।
এমজে
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি