ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের আয়ে উল্লম্ফন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মেয়াদে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) দাঁড়িয়েছে ৮৯ পয়সা। আগের বছরের একই সময়ে ফান্ডটি প্রতি ইউনিটে ১ পয়সা লোকসান ছিল। ফলে এক বছরের ব্যবধানে ফান্ডটির আয় প্রবৃদ্ধি হয়েছে উল্লেখযোগ্য হারে।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ক্রয়মূল্যে ফান্ডটির প্রতি ইউনিটের সম্পদমূল্য ছিল ১০ টাকা ৬৬ পয়সা, যা আগের প্রান্তিকের তুলনায় কিছুটা বৃদ্ধি নির্দেশ করে। ওই সময় বাজারমূল্যে প্রতি ইউনিটের সম্পদমূল্য দাঁড়ায় ১০ টাকা ১৮ পয়সা।
বাজার সংশ্লিষ্টদের মতে, লোকসান থেকে লাভে ফেরাটা ফান্ডটির কার্যকর পোর্টফোলিও ব্যবস্থাপনার ফল। সাম্প্রতিক সময়ে বাজারে অস্থিরতা থাকা সত্ত্বেও ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ইতিবাচক আয়ের এই প্রবণতা বিনিয়োগকারীদের জন্য আশাব্যঞ্জক বার্তা দিচ্ছে।
এসএখান.
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর