ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
পাকিস্তানের সঙ্গে সংঘাত এড়াতে মোদিকে ট্রাম্পের ফোন
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে ফোনে কথা বলেছেন এবং আলোচনার অন্যতম বিষয় ছিল পাকিস্তানের সঙ্গে সংঘাত এড়ানো। ট্রাম্প বলেন, চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
ডোনাল্ড ট্রাম্প বুধবার (২২ অক্টোবর) হোয়াইট হাউসের দীপাবলি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “আমি মোদির সঙ্গে দারুণ এক ফোনালাপ করেছি। আমরা মূলত বাণিজ্য নিয়ে কথা বলেছি, তবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ না করার বিষয়েও আলোচনা হয়েছে। আমরা বাণিজ্য ও শান্তি দুটো বিষয় নিয়েই কথা বলেছি। এখন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ নেই, যা সত্যিই দারুণ ব্যাপার।”
তিনি মোদিকে “অসাধারণ ব্যক্তি” হিসেবে উল্লেখ করে বলেন, “বছরের পর বছর ধরে তিনি আমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছেন।” এছাড়া ট্রাম্প জানান, মোদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চাচ্ছেন এবং ভারত রাশিয়া থেকে খুব বেশি তেল কিনছে না, বরং ক্রমে তা কমিয়ে আনছে।
প্রেসিডেন্ট আরও দাবি করেন, তার প্রশাসন বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি বলেন, “আমেরিকাকে প্রথমে রাখছি, কিন্তু সবাইকেও একে অপরের সঙ্গে মিলেমিশে চলতে উদ্বুদ্ধ করছি। মধ্যপ্রাচ্যে আমরা ‘পূর্ণ শান্তি’ প্রতিষ্ঠা করেছি, যা আগে কেউ কল্পনাও করতে পারত না। যারা একে অপরকে ঘৃণা করত, এখন তারা বন্ধু।”
তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মে মাসের সংঘাত থামার পেছনে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চাপ নয়, কূটনৈতিক কারণে যুদ্ধবিরতি হয়েছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ট্রাম্পের ভূমিকা ও সক্রিয়তা প্রশংসা করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)