ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক
নিজস্ব প্রতিবেদক: বুধবার দেশের রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৈঠকগুলিতে নির্বাচনী প্রস্তুতি ও অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে আলোচনা হবে।
বিকাল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে। দলটির নেতৃত্ব দিচ্ছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এই তথ্য নিশ্চিত করেছেন।
এরপর সন্ধ্যা ৬টায় জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে। এই বৈঠকে দলটির নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার বিকেলে বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে। এই বৈঠকগুলো দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী