ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
‘বহুমাত্রিক বাংলাদেশ’ স্লোগানে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা
নিজস্ব প্রতিবেদক: বাঙালির মনন ও সৃজনশীলতার বাতিঘর ‘অমর একুশে বইমেলা’ আবারও প্রাণের স্পন্দনে মুখরিত হতে যাচ্ছে। ‘বহুমাত্রিক বাংলাদেশ’ এই অনন্য প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বর্ণাঢ্য এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী মঞ্চে তিনি ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের হাতে সম্মাননা পদক তুলে দেবেন।
এবারের মেলা সাজানো হয়েছে নতুন পরিকল্পনা ও আধুনিক সব সুবিধা নিয়ে। মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে, যাদের জন্য বরাদ্দ করা হয়েছে ১,০১৮টি ইউনিট। এর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি প্রতিষ্ঠান স্টল পেয়েছে। বরাবরের মতো শিশু-কিশোরদের জন্য থাকছে আলাদা ‘শিশুচত্বর’, যেখানে ৬৩টি প্রতিষ্ঠান ১০৭টি ইউনিট নিয়ে হাজির থাকবে। এছাড়া গাছতলার মনোরম পরিবেশে ৮৭টি লিটল ম্যাগাজিনকে নিয়ে সাজানো হয়েছে ‘লিটল ম্যাগাজিন চত্বর’।
মেট্রোরেল স্টেশনের অবস্থানের কথা মাথায় রেখে এবার মেলার বিন্যাসে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে জনদুর্ভোগ কমাতে মেলার বাহিরপথ মন্দির গেটের কাছে সরিয়ে নেওয়া হয়েছে। টিএসসি, দোয়েল চত্বরসহ মোট চারটি পথে প্রবেশের ব্যবস্থা থাকবে। বইমেলার সময় পবিত্র রমজান মাস চলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশে তারাবি নামাজের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া সুবিন্যস্ত খাবারের দোকান, ওয়াশরুম ও পানির সুব্যবস্থাও থাকছে মেলা প্রাঙ্গণে।
বইপ্রেমীদের জন্য খুশির খবর হলো, বাংলা একাডেমিসহ সব প্রকাশনা প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে। প্রতিদিন বিকেলে মূল মঞ্চে থাকবে বিষয়ভিত্তিক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের সৃজনশীলতা বিকাশে প্রতি শুক্র ও শনিবার থাকবে ‘শিশুপ্রহর’, যেখানে নানা প্রতিযোগিতার আয়োজন করা হবে। নতুন বইয়ের মোড়ক উন্মোচনের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে থাকবে বিশেষ মঞ্চ।
পুরস্কারের ক্ষেত্রে এবার যুক্ত হয়েছে নতুন চমক। নতুন প্রকাশকদের উৎসাহিত করতে প্রবর্তন করা হয়েছে ‘সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার’। এছাড়া মানসম্মত বই ও নান্দনিক স্টলের জন্য আগের মতোই চিত্তরঞ্জন সাহা, মুনীর চৌধুরী, রোকনুজ্জামান খান দাদাভাই এবং কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে।
পরিবেশ সুরক্ষায় এবার বইমেলা আয়োজকরা ‘জিরো ওয়েস্ট’ বা বর্জ্যহীন মেলার উদ্যোগ নিয়েছেন। স্টল নির্মাণ থেকে শুরু করে লিফলেট ও খাবারের দোকানে প্লাস্টিক এড়িয়ে পাট, কাপড় ও কাগজের মতো পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মেলা চলবে; ছুটির দিন বাদে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা এবং ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই মিলনমেলা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর