ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বোর্ড সভার পরিবর্তন আনল তিন কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি তাদের বোর্ড সভার তারিখ ও সময়ে পরিবর্তন এনেছে। অনিবার্য কারণ দেখিয়ে কোম্পানিগুলো তাদের ত্রৈমাসিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য নির্ধারিত সভার সময়সূচি পুনর্বিন্যাস করেছে। এর মধ্যে দুটি কোম্পানি সভার তারিখ পরিবর্তন করেছে এবং একটি কোম্পানি সভার সময় পরিবর্তন করেছে। ডিএসই এ তথ্য জানিয়েছে।
কোম্পানিগুলো হলো-খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড,অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের বোর্ড সভার তারিখ উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করেছে। কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য পূর্বঘোষিত ২৩ অক্টোবর-এর সভাটি স্থগিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সভাটি অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর মঙ্গলবার বিকেল ৩টায়।
অন্যদিকে, বীমা খাতের কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার সভার তারিখ পরিবর্তন করেছে। পূর্বের ২৭ অক্টোবর-এর পরিবর্তে সভাটি এখন অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর মঙ্গলবার বিকেল ৩টায়।
বীমা খাতের আরেক কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের বোর্ড সভার সময় পরিবর্তন করেছে। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার সভা ২৭ অক্টোবর-এর দুপুর আড়াইটার পরিবর্তে ওই দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু