ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
দারুল ইহসানের সনদধারী শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি
নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে সনদপ্রাপ্ত নন-এমপিও শিক্ষকদের বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। মাউশি এ তথ্য আগামী ১০ কর্মদিবসের মধ্যে ই-মেইলে পাওয়ার জন্য চিঠি পাঠিয়েছে।
সম্প্রতি সহকারী পরিচালক এসএম মোসলেম উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত এমপিও কমিটির সভার সিদ্ধান্ত এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয় থেকে সনদধারী শিক্ষকদের তালিকা মাউশিতে পাঠানো আবশ্যক।
চিঠিতে আরও বলা হয়েছে, নির্ধারিত ছকের আওতায় জেলার নাম, শিক্ষকের নাম ও পদবী, কর্মস্থল, যোগদানের তারিখ, বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদ ও ক্যাম্পাসের নামসহ ভবিষ্যতে সংশ্লিষ্ট বিষয়ে অন্য কোনো সনদ অর্জনের তথ্যও অন্তর্ভুক্ত করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ