ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ডিএসই’র নতুন জেনারেল ম্যানেজার বেনী আমিন
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গুরুত্বপূর্ণ পদ-জেনারেল ম্যানেজার পদে যোগ দিলেন অভিজ্ঞ ব্যাংকার ও অডিট বিশেষজ্ঞ বেনী আমিন, এফসিসিএ, সিআইএ।
২১ অক্টোবর (মঙ্গলবার) তিনি ডিএসই’র ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এর আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে সিনিয়র অডিট ম্যানেজার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
প্রায় ১৯ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বেনী আমিন ব্যাংকিং, ট্রেজারি, ট্রেড ও ক্যাশ অপারেশন, ফাইন্যান্স এবং অভ্যন্তরীণ নিরীক্ষা—এই পাঁচটি মূল ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন। তিনি অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস (ACCA), যুক্তরাজ্য-এর ফেলো সদস্য, সার্টিফাইড ইন্টারনাল অডিটর (CIA), যুক্তরাষ্ট্র, এবং সার্টিফাইড অ্যান্টি-মানি লন্ডারিং স্পেশালিস্ট (CAMS) হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন।
অভ্যন্তরীণ নিরীক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনায় তার অসাধারণ নেতৃত্বের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি হেড অব অডিট হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন অডিট সফটওয়্যার বাস্তবায়নে উদ্ভাবনী অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি GIA STAR Award 2021 অর্জন করেন। এছাড়া, গ্লোবাল ইন্টারনাল অডিট ম্যানেজমেন্ট টিমে অতিথি সদস্য হিসেবে কাজ করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
তার কর্মজীবনে ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডে একাধিক আন্তর্জাতিক অডিট প্রকল্পে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি ব্র্যাক ব্যাংক লিমিটেডে সিনিয়র অডিট ম্যানেজার (এভিপি) এবং এইচএসবিসি ব্যাংকে ফাইন্যান্স ম্যানেজার (এভিপি) ও ট্রেজারি অপারেশনস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ থেকে বিবিএ ও ফিন্যান্স বিভাগ থেকে এমবিএ ডিগ্রি অর্জনকারী বেনী আমিনের কৌশলগত দৃষ্টি, নেতৃত্বের দক্ষতা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা ডিএসই-এর ফিন্যান্স ও অ্যাকাউন্টস বিভাগকে আরও গতিশীল ও পেশাদার করে তুলবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এইচএসসি ৫ বিষয়ের পরীক্ষা আবার হবে?