ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
লাভেলোর হিসাব সংশোধন, বাড়ল ক্যাশ ফ্লো
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি সর্বশেষ অর্থবছরের জন্য ঘোষিত শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) সংশোধন করেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা যায়, কোম্পানিটি সম্প্রতি তাদের আর্থিক বিবরণীতে এই সংশোধন আনে।
প্রথমে প্রকাশিত তথ্যে সমাপ্ত অর্থবছরে লাভেলো আইসক্রীমের এনওসিএফপিএস দেখানো হয়েছিল ১ টাকা ৪৮ পয়সা, যা আগের বছরের ২ টাকা ৭০ পয়সা থেকে কম ছিল। তবে সর্বশেষ সংশোধনের পর কোম্পানির প্রকৃত এনওসিএফপিএস দাঁড়িয়েছে ৩.৪৪ টাকা, যা আগের অর্থবছরের ১ টাকা ৪৮ পয়সার তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি নির্দেশ করে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৬ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১১ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর, যা হাইব্রিড সিস্টেমে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এজিএমে অংশগ্রহণ এবং ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণে কোম্পানি রেকর্ড ডেট নির্ধারণ করেছে ১০ নভেম্বর।
সর্বশেষ অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৬৫ পয়সা, যা আগের অর্থবছরের ১ টাকা ৭৯ পয়সার তুলনায় কিছুটা কম। তবে একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকার ১ পয়সা।
বাজার বিশ্লেষকদের মতে, এনওসিএফপিএস সংশোধনের এই পদক্ষেপ লাভেলো আইসক্রীমের আর্থিক স্বচ্ছতা ও করপোরেট গভর্ন্যান্সের ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা