ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আদালতের নির্দেশে পুনঃতদন্ত, সালমান শাহর মৃত্যুর ঘটনায় মামলা
বিনোদন ডেস্ক: আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এই মামলা দায়ের করা হয়। সালমান শাহের মামা আলমগীর কুমকুম আদালতের নির্দেশ পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে প্রথম আসামি হিসেবে নাম রয়েছে সামিরা হকের, এরপর রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজন। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে।
আলমগীর কুমকুম বলেন, সালমান শাহর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি অনেক চেষ্টা করেছেন এটি অপমৃত্যু নয়, হত্যা হিসেবে রূপান্তর করতে। চেষ্টা করতে করতে তিনি আমাদের ছেড়ে চলে যান। এখন এতদিন পর এটি সম্ভব হয়েছে। ইনশাআল্লাহ, এটি প্রমাণ হবে যে হত্যা হয়েছে, আত্মহত্যা নয়।
এর আগে আদালত সালমান শাহ হত্যা মামলার পুনঃতদন্তের নির্দেশ দেন। সালমান শাহর মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর হয়। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক বলেন, সালমান শাহর মৃত্যুর তদন্তে পদে পদে অন্যায় হয়েছে, কেউই দায়িত্বশীল আচরণ করেননি।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ তিন দশক ধরে এটি অপমৃত্যু মামলা হিসেবে চলেছে। পরে পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করে, সালমান শাহ আত্মহত্যা করেছেন। তবে সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই দাবি করেছেন, তাদের ছেলে হত্যা করা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী ফারুক আহমেদ বলেন, ১১ জনসহ অজ্ঞাতনামা আরও কিছু আসামি হতে পারে। কেউ মারা গেলে তাকে মামলাটি থেকে বাদ দেওয়া হবে।
সালমান শাহ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে, ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত কেয়ামত থেকে কেয়ামত, দেন মোহর, তোমাকে চাই; ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত বিক্ষোভ, আনন্দ অশ্রু, চাওয়া থেকে পাওয়া, বিচার হবে; এবং ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত জীবন সংসার, মহামিলন, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের ঠিকানা, এই ঘর এই সংসার।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক