ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
বলিউডের কৌতুক সম্রাট আসরানি আর নেই
বিনোদন ডেস্ক: জনপ্রিয় কৌতুক অভিনেতা গোবর্ধন আসরানি আর নেই। বলিউড হারালো তার সবচেয়ে প্রিয় মুখগুলোর একজনকে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে মুম্বাইয়ে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুসজনিত জটিলতা ও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এই কিংবদন্তি অভিনেতা।
প্রয়াত এই তারকার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত সহকারী। তিনি জানান, “চার দিন আগে ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে আসরানিকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পরই তাঁর ইচ্ছানুযায়ী সান্তাক্রুজের একটি শ্মশানে নীরবে শেষকৃত্য সম্পন্ন করা হয়।”
আসরানি সবসময়ই চেয়েছিলেন মৃত্যুকে কোনো উৎসব বা শোকানুষ্ঠানে পরিণত করা হোক না। তাই শেষকৃত্য শেষে তবেই তাঁর প্রয়াণের খবর প্রকাশ করা হয়।
১৯৪১ সালের ১ জানুয়ারি ব্রিটিশ ভারতের রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ করেন গোবর্ধন আসরানি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ ছিল তাঁর। পরে ভর্তি হন পুনের ‘ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া’-তে (FTII)। সেখান থেকেই শুরু তাঁর পেশাদার অভিনয়জীবন।
পাঁচ দশকেরও বেশি সময়জুড়ে বলিউডে রাজত্ব করেছেন তিনি। অভিনয় করেছেন ৩৫০টিরও বেশি সিনেমায়। এর মধ্যে ‘মেরে আপনে’ (১৯৭১), ‘শোলে’ (১৯৭৫), ‘চুপকে চুপকে’ (১৯৭৫), ‘আভিমান’ (১৯৭৩), ‘হেরা ফেরি’ (১৯৭৬)—প্রতিটি সিনেমাতেই তিনি দর্শকদের মুখে হাসি ফোটানোর এক অনন্য কারিগর ছিলেন।
৭০ ও ৮০-এর দশকে আসরানি হয়ে ওঠেন ভারতীয় সিনেমার হাসির প্রতীক। তাঁর সংলাপ, মুখভঙ্গি ও স্বতঃস্ফূর্ত অভিনয় আজও দর্শকদের মনে অমলিন।
প্রয়াণের মাত্র কয়েক ঘণ্টা আগেও আসরানি তাঁর অনুরাগীদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় দীপাবলির শুভেচ্ছা জানান। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন হাসিখুশি, ইতিবাচক এবং কৃতজ্ঞতাপূর্ণ।
তাঁর সহশিল্পী, পরিচালক ও প্রজন্মের পর প্রজন্মের অভিনেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানিয়েছেন। বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন এক্স (টুইটার)-এ লিখেছেন, “আসরানি ছিলেন এমন এক অভিনেতা, যার উপস্থিতি মানেই আনন্দ। তাঁর মতো স্বতঃস্ফূর্ত কৌতুক অভিনেতা বিরল।”
অভিনয়ের পাশাপাশি আসরানি পরিচালনা করেছেন ছয়টি চলচ্চিত্র। এছাড়া তিনি ছিলেন একাধিক কমেডি টেলিভিশন সিরিজের সৃজনশীল পরামর্শক। তাঁর শেষ অভিনীত সিনেমা ছিল ২০২৩ সালের কমেডি ফিল্ম ‘নন স্টপ ধামাল’।
আসরানির মৃত্যুতে পুরো বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও ভক্তরা বলছেন, “তিনি শুধু একজন অভিনেতা নন, বলিউড কমেডির ইতিহাসের একটি অধ্যায়।” আসরানির প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র অঙ্গন হারালো এক অমলিন হাসির জাদুকরকে, যার সংলাপ আজও দর্শকের মুখে মুখে ফেরে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম চীন: আজকের ম্যাচ লাইভ দেখার সহজ উপায়
- সামরিক চাপে ইরান এখন সমঝোতায় আসতে বাধ্য হবে: ট্রাম্প