ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সুস্থ জীবনধারার জন্য সহজ ডায়েট
ডুয়া ডেস্ক: অনেকেই স্বাস্থ্যকর ও সুষম আহার করতে চান, কিন্তু প্রতিদিনের ডায়েট কীভাবে সাজাবেন, তা অনেকের কাছে অস্পষ্ট। এর ফলে প্রোটিন, ভিটামিন, খনিজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে। সম্প্রতি হার্ভার্ডের টিএইচ চ্যান স্কুল অফ পাবলিক হেল্থ একাধিক পুষ্টিবিদের পরামর্শ নিয়ে একটি গাইডলাইন প্রকাশ করেছে, যা দৈনন্দিন খাদ্য পরিকল্পনায় সহায়ক হতে পারে।
ফল ও সবজি – প্লেটের অর্ধেক ভাগগাইডলাইনে বলা হয়েছে, প্রতিদিনের খাবারের ৫০% অংশ যেন বিভিন্ন ধরনের ফল ও সবজি দিয়ে পূর্ণ হয়। এতে প্রয়োজনীয় খনিজ, ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্ট সরবরাহ হয় এবং হজমশক্তিও বৃদ্ধি পায়। তবে আলুকে তারা স্বাস্থ্যকর সবজির মধ্যে অন্তর্ভুক্ত করেননি।
দানাশস্য – এক-তৃতীয়াংশ ভাগফল ও সবজির পর খাবারের প্লেটের প্রায় এক-তৃতীয়াংশ অংশে থাকা উচিত দানাশস্য। এটি শরীরকে প্রয়োজনীয় কার্বোহাইড্রেট সরবরাহ করে। দানাশস্য হিসেবে ব্রাউন রাইস, আটা বা কিনোয়া বেছে নেওয়া যেতে পারে।
স্বাস্থ্যকর তেল বাছাই করুনখাবার তৈরিতে যে তেল ব্যবহার করবেন, তা স্বাস্থ্যকর হওয়া জরুরি। অলিভ অয়েল, সূর্যমুখী তেল, ক্যানোলা বা সয়াবিন তেল ভালো বিকল্প। এই তেলগুলোতে থাকা ফ্যাটি অ্যাসিড ভিটামিন শোষণে সাহায্য করে।
পানীয়ের ক্ষেত্রে সচেতনতাদিনে পর্যাপ্ত পানি, চা বা কফি গ্রহণ করা যেতে পারে। তবে দুধ বা দুগ্ধজাত খাবার দিনে দুইবারের বেশি গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। মিষ্টিজাতীয় পানীয় (যেমন সফট ড্রিংক) যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত, যাতে অপ্রয়োজনীয় ক্যালরি জমে না।
শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনধারাসুষম আহারের সঙ্গে নিয়মিত শরীরচর্চা অপরিহার্য। ব্যায়াম করলে ওজন নিয়ন্ত্রণে থাকে এবং সার্বিক স্বাস্থ্য ভালো থাকে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে