ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
ডেঙ্গুতে প্লাটিলেট বাড়াতে সাহায্য করে যেসব সুপারফল
লাইফস্টাইল ডেস্ক: শহরে ডেঙ্গুর তীব্র প্রভাব দেখা দিচ্ছে। আট থেকে আশি প্রায় সকল বয়সের মানুষ এই জ্বরে আক্রান্ত হচ্ছেন। অনেকের জীবনও ঝুঁকির মুখে পড়ছে। তাই ডেঙ্গু থেকে বাঁচতে সচেতন থাকা এখন সময়ের দাবি।
ডেঙ্গু আক্রান্ত হলে শরীরে প্লেটলেটের সংখ্যা হু হু করে কমতে থাকে, যা পরিস্থিতিকে আরও গুরুতর করে তোলে। স্বাভাবিক অবস্থায় প্রতি মাইক্রোলিটার রক্তে প্লেটলেটের সংখ্যা থাকে প্রায় ১.৫ লক্ষ থেকে ৪.৫ লক্ষ। প্লেটলেটের এই সংখ্যা কমতে শুরু করলে অভ্যন্তরীণ রক্তপাত (ইন্টারনাল ব্লিডিং) ঘটার ঝুঁকি বাড়ে। তাই প্লেটলেটের সংখ্যা স্বাভাবিক মাত্রায় বজায় রাখা অত্যন্ত জরুরি।
বেশ কিছু ফল প্লাটিলেট কাউন্ট বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে। প্লাটিলেট বাড়াতে কোন কোন ফল খাবেন? চলুন জেনে নেওয়া যাক-
১) পেঁপে
প্লাটিলেট কাউন্ট স্বাভাবিক করে তুলতে অব্যর্থ পেঁপে (Papaya)। এই গাছের পাতাও প্লাটিলেট বাড়াতে সক্ষম। বিশেষত ডেঙ্গু জ্বরের মতো রোগে এটি খুবই উপকারী।
পেঁপে ও পেঁপে পাতায় থাকা ভিটামিন, খনিজ ও অ্যান্টি অক্সিডেন্টগুলো সামগ্রিক রক্তস্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে।
২) কিউই
এই তালিকার প্রথমেই রয়েছে কিউই (Kiwi)। প্লাটিলেট কাউন্ট স্বাভাবিক করে তুলতে সবুজ এই ফলের জুড়ি মেলা ভার। কিউই ফলে থাকে ভিটামিন কে (Vitamin K) যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
আরও থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট যা প্লাটিলেট কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। আবার কিউইতে থাকা ফোলেট নতুন রক্তকোষ ও প্লাটিলেট উৎপাদনে অস্থিমজ্জাকে উদ্দীপিত করে।
৩) বেদানা
প্লাটিলেটের মাত্রা বাড়াতে খেতে পারেন বেদানাও। এতে আয়রন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি ও খনিজ উপাদান রয়েছে। এটি শরীরের ক্লান্তি কাটিয়ে উঠতে এবং প্লাটিলেটের স্বাভাবিক মাত্রা বজায় রাখতে উপকারী।
৪) আমলকি
প্লাটিলেট কাউন্ট বাড়িয়ে তুলতে আমলকিও দারুণ কাজ করে। এই টক কষা ফলে ভরপুর পরিমাণে ভিটামিন সি (Vitamin C) থাকে। যা প্লাটিলেট বাড়িয়ে তোলে।
অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকায় প্লাটিলেট কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে আমলকি। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ভাইরাসকে দুর্বল করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু