ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ইপিএস প্রকাশ করবে চার কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক (জুলাই–সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তথা ইপিএস প্রকাশের লক্ষ্যে বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে রোববার (১৯ অক্টোবর) এ তথ্য জানা গেছে।
বোর্ড সভাগুলোতে কোম্পানিগুলোর সেপ্টেম্বর প্রান্তিক পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক ফলাফল অনুমোদনের পাশাপাশি পরিচালনা পর্ষদের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচিত হবে।
ঘোষণা অনুযায়ী, রবি আজিয়াটা লিমিটেড-এর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর বিকেল ৩টায়। সভায় ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড —দুটি কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর বিকেল ৩টায়। সভায় তাদের তৃতীয় প্রান্তিকের ইপিএসসহ আর্থিক চিত্র প্রকাশের অনুমোদন দেওয়া হবে বলে জানা গেছে।
অন্যদিকে, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড -এর বোর্ড সভা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর বিকেল ৩টায়, যেখানে তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি পরিচালনা পর্ষদের অন্যান্য বিষয়ও আলোচনায় আসবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে