ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেয়ারবাজারের দুই কোম্পানির বর্ষসেরা উপহার!
হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী: বিএসআরএম গ্রুপের তালিকাভুক্ত দুই কোম্পানি শেয়ারবাজারে তাদের ধারাবাহিক সফলতা ও বিনিয়োগকারীদের প্রতি দায়বদ্ধতা আবারও প্রমাণ করল। দেশের ইস্পাত শিল্পে নেতৃত্ব দেওয়া এই গ্রুপটি ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর তাদের শেয়ারহোল্ডারদের জন্য বিপুল অঙ্কের ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ সম্মিলিতভাবে প্রায় ৩৩৭ কোটি টাকা ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা তাদের আর্থিক দৃঢ়তারই প্রতিফলন। শেয়ারবাজারের ধারাবাহিক খারাপ খবরের মধ্যে কিছুটা হলেও এটি বিনিয়োগকারীদের জন্য এক বড় উপহার।
রোববার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানি দুটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ডিভিডেন্ড ঘোষণার খবর প্রকাশ করা হয়। এর আগে শুক্রবার (১৮ অক্টোবর) কোম্পানি দুটির পৃথক পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক প্রতিবেদন অনুমোদন ও ডিভিডেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসআরএম লিমিটেড
বিএসআরএম লিমিটেড (বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস) তাদের বিনিয়োগকারীদের ১৪৯ কোটি টাকারও বেশি ক্যাশ ডিভিডেন্ড দেবে। ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬১৪ কোটি ১৯ লাখ টাকা, যা আগের অর্থবছরের চেয়ে ৪২ শতাংশের বেশি। আগের অর্থবছরে ছিল ১৮১ কোটি ৮৫ লাখ টাকা।
আলোচ্য অর্থবছরে কোম্পানির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৫৭ পয়সা। কোম্পানিটি ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, অর্থাৎ শেয়ারপ্রতি ৫ টাকা হারে মোট ১৪৯ কোটি ২৯ লাখ টাকা ক্যাশ ডিভিডেন্ড হিসেবে বিতরণ করা হবে। তবে অর্জিত মুনাফার মাত্র ২৪.৩০ শতাংশ ডিভিডেন্ড হিসেবে বণ্টন করা হচ্ছে এবং বাকি ৭৫.৭০ শতাংশই কোম্পানির সংরক্ষিত মুনাফা তহবিলে যোগ হবে।
বিএসআরএম স্টিলস
বিএসআরএম স্টিলস লিমিটেড তাদের বিনিয়োগকারীদের প্রায় ১৮৮ কোটি টাকা ক্যাশ ডিভিডেন্ড হিসেবে দেবে। ২০২৪-২৫ অর্থবছরে এই কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫১৭ কোটি ৬৯ লাখ টাকা, যা আগের অর্থবছরের চেয়ে ৩৬.৩৬ শতাংশ বেশি। আগের বছর নিট মুনাফা ছিল ১৩৮ কোটি ৩ লাখ টাকা।
আলোচ্য অর্থবছরে কোম্পানির ইপিএস হয়েছে ১৩ টাকা ৭৭ পয়সা। এই কোম্পানিটিও ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, এই হিসেবে শেয়ারপ্রতি ৫ টাকা হারে মোট ১৮৭ কোটি ৯৮ লাখ টাকা ক্যাশ ডিভিডেন্ড হিসেবে বিতরণ করা হবে। এই অর্থবছরে অর্জিত মুনাফার ৩৬.৩৩ শতাংশ ডিভিডেন্ড হিসেবে বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাকি ৬৩.৬৭ শতাংশ সংরক্ষিত মুনাফা তহবিলে যোগ হবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা