ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বিনা খরচে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে স্কলারশিপ দিচ্ছে জাপান
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালে নতুন সুযোগ নিয়ে এসেছে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির মেক্সট স্কলারশিপ প্রোগ্রামে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে বিনামূল্যে পড়াশোনা করা যাবে। ১৫ অক্টোবর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।
‘মেক্সট’ হল জাপানের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের (Ministry of Education, Culture, Sports, Science and Technology – MEXT) সংক্ষিপ্ত রূপ। ১৯৫৪ সাল থেকে জাপান সরকার বিশ্বের প্রায় ১৬০টি দেশ থেকে আসা শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করছে। এটি জাপানের সবচেয়ে সম্মানিত সরকারি স্কলারশিপ, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেশ ও জাপানের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে দিতে সহায়তা করে।
টোকিও বিশ্ববিদ্যালয় জাপানের শীর্ষস্থানীয় পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। এখানে প্রায় ৩০,০০০ শিক্ষার্থী পড়াশোনা করেন, যার মধ্যে ২,০০০-এর বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি বিশ্বের ২৪তম অবস্থানে রয়েছে।
যোগ্যতা:
জিপিএ কমপক্ষে ২.৩০
জন্মতারিখ: ২ এপ্রিল ১৯৯১-এর পর
ইংরেজি বা জাপানি ভাষায় দক্ষতা
Student ভিসা নিয়ে নির্ধারিত সময়ে জাপানে যাওয়া
পূর্বে MEXT বৃত্তি গ্রহণ না করা
বর্তমানে জাপানে বসবাস বা অধ্যয়ন না করা
বৃত্তির সুবিধা:
মাসিক ভাতা: মাস্টার্স ১৪৪,০০০ ইয়েন, পিএইচডি ১৪৫,০০০ ইয়েন
অতিরিক্ত গবেষণা ভাতা: ২,০০০–৩,০০০ ইয়েন
টিউশন ফি সম্পূর্ণ মওকুফ
নিজ দেশের নিকটবর্তী বিমানবন্দর থেকে জাপান পর্যন্ত ইকোনমি ক্লাসে যাতায়াত
প্রয়োজনীয় কাগজপত্র:
আবেদন ফরম (বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে)
গবেষণা পরিকল্পনা ও স্টেটমেন্ট অব পারপাস
ডিনের সুপারিশপত্র
পাসপোর্ট সাইজের ছবি
পূর্ববর্তী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট
ভাষাগত দক্ষতার প্রমাণ
থিসিসের সারসংক্ষেপ
স্নাতক সম্পন্নের বা সম্ভাব্য সম্পন্নের প্রমাণপত্র
পাসপোর্টের কপি
আবেদন প্রক্রিয়া:
১. প্রথমে টোকিও বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুলে ভর্তি আবেদন।
২. MEXT বৃত্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা।
৩. আবেদন ইংরেজি বা জাপানি ভাষায় জমা দিতে হবে।
৪. জমা দেওয়ার পর ট্র্যাকিং রিসিপ্ট প্রদান।
আবেদন শুরু হয়েছে ১৫ অক্টোবর ২০২৫ থেকে এবং শেষ হবে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত। বিস্তারিত তথ্য ও আবেদন করতে ভিজিট করুন টোকিও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত