ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দৈনন্দিন ভুল অভ্যাস যা ধ্বংস করছে আপনার কিডনি
ডুয়া ডেস্ক: প্রতিদিনের কিছু ছোটখাটো অভ্যাস দীর্ঘমেয়াদে আমাদের কিডনির জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। চিকিৎসকরা বলছেন, যদি এই অভ্যাসগুলি অব্যাহত থাকে, কিডনি একসময় কাজ করা বন্ধও করতে পারে। চলুন জেনে নেই, কোন কোন অভ্যাস কিডনির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
১. ঘুম থেকে উঠে পানি না খাওয়াসকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি না খেলে শরীর পানিশূন্য হয়ে পড়ে। অনেকে খালি পেটে চা বা কফি পান করতে পছন্দ করেন, যা কিডনির ওপর চাপ বাড়ায় এবং ডিহাইড্রেশনের ঝুঁকি তৈরি করে।
২. সকালের নাশতা বাদ দেওয়াভোরে নাশতা না খেলে কিডনির ওপর অপ্রয়োজনীয় চাপ পড়ে। প্রোটিন, ফাইবার ও কার্বোহাইড্রেট যুক্ত ব্যালান্সড নাশতা কিডনিকে সুস্থ রাখতে ও শরীরকে শক্তি দেয়।
৩. প্রস্রাব আটকে রাখারাতের ঘুম ভাঙবে ভেবে অনেকেই প্রস্রাব আটকে রাখেন। এতে মূত্রাশয় প্রসারিত হয়ে কিডনিতে চাপ পড়ে। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে প্রস্রাব ত্যাগ না করলে সংক্রমণ ও কিডনি সমস্যার সম্ভাবনা বাড়ে।
৪. খালি পেটে ব্যথানাশক ওষুধ খাওয়াপেনকিলার বা ব্যথানাশক ওষুধ কিডনির জন্য ক্ষতিকর। যদি খালি পেটে খাওয়া হয়, ক্ষতির মাত্রা আরও বেড়ে যায়। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনো খালি পেটে পেনকিলার খাওয়া ঠিক নয়।
৫. শরীর আর্দ্র না রাখাদৈনন্দিন কাজ বা ব্যায়ামের সময় শরীর থেকে প্রচুর পানি ও খনিজ পদার্থ বের হয়ে যায়। নিয়মিত পানি পান না করলে কিডনির ওপর চাপ পড়ে এবং টক্সিন বের হওয়া ব্যাহত হয়। পানি কিডনিকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল