ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
প্রবাসে থেমে গেল তরুণ প্রকৌশলীর জীবনযুদ্ধ
নিজস্ব প্রতিবেদক:পর্তুগালের রাজধানী লিসবনে শফিকুল ইসলাম শফিক (৩৮) নামে এক বাংলাদেশি প্রকৌশলী মারা গেছেন। শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে লিসবনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দেড় মাস ধরে লিভারজনিত রোগে ভুগছিলেন।
শফিকুল ইসলাম লামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ গ্রামের বড় মোল্লা বাড়ির মৃত নুরুজ্জামান মোল্লার ছেলে। তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
পারিবারিক সূত্রে জানা গেছে, শফিকুলের শৈশবে তার বাবা মারা যান। জীবনে সংগ্রামী এই তরুণ প্রকৌশলী প্রায় ১০ বছর আগে উচ্চশিক্ষার জন্য পর্তুগাল যান। ২০১৯ সালে তিনি বিয়ে করেন এবং স্ত্রীসহ সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবে তাদের কোনো সন্তান নেই।
তার মামাতো ভাই ইব্রাহিম আহমেদ আরজু জানান, শফিক খুব পরিশ্রমী ও মেধাবী ছিল। দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিল। শেষ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।”
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রবীন শীষ বলেন, বিষয়টি আমরা এখনও জানিনি। পরিবার থেকে আনুষ্ঠানিকভাবে জানালে মরদেহ দেশে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি