ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করেছে চার কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি শনিবার (১৮ অক্টোবর) সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো সূত্রে পাওয়া ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো-
বিএসআরএম স্টিল
বিএসআরএম স্টিল রি-রোলিং মিলস ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ৭৭ পয়সা, আগের বছর ইপিএস ছিল ১০ টাকা ১০ পয়সা। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফ) হয়েছে ১৯ টাকা ৪৪ পয়সা, আগের বছর যা ছিল ১৬ টাকা ৩২ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬৬ টাকা ৭৯ পয়সা। আগামী ২৪ ডিসেম্বর, দুপুর ১০টায় ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।
বিএসআরএম লিমিটেড
বিএসআরএম লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৫৭ পয়সা, আগের বছর ইপিএস ছিল ১৪ টাকা ৪৮ পয়সা। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফ) হয়েছে ৪৩ টাকা ৮১ পয়সা, আগের বছর যা ছিল ১৩ টাকা ৪৬ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬৬ টাকা ৭৯ পয়সা। আগামী ২৪ ডিসেম্বর, দুপুর ১২টায় ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।
মুন্নু এগ্রো
মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২৪ সালে কোম্পানিটি ২২ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা, যা আগের বছরে একই সময় যা ছিল ২ টাকা ১৫ পয়সা। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে মাইনাস ৮১ পয়সা, যা আগের বছর ছিল ৫০ পয়সা। সর্বশেষ ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১০ টাকা ৮৬ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ ডিসেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।
আনলিমা ইয়ার্ন
আনলিমা ইয়ার্ন লিমিটেড ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। আলোচিত বছরে কোম্পানিটি প্রতি শেয়ারে ২ টাকা ৯৯ পয়সা লোকসান করেছে। এর আগের বছর এই লোকসান ছিল ১ টাকা ৮০পয়সা। অন্যদিকে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির প্রতি শেয়ার ক্যাশ ফ্লো হয়েছে ৬৯ পয়সা, যা আগের বছর ছিল ২২ পয়সা। ৩১ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির প্রতি শেয়ারের নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ৬৩ পয়সা। আগামী ২২ ডিসেম্বর, বেলা সাড়ে ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এইচএসসি ৫ বিষয়ের পরীক্ষা আবার হবে?