ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম স্টিল
নিজস্ব প্রতিবেক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিএসআরএম স্টিল রি-রোলিং মিলস ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় এবছর ডিভিডেন্ড বেড়েছে ১৮ শতাংশ।
শনিবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে ডিভিডেন্ডের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ৭৭ পয়সা, আগের বছর ইপিএস ছিল ১০ টাকা ১০ পয়সা। আগের বছরের তুলনায় সমাপ্ত অর্থবছরের ইপিএস বেড়েছে ১৩ টাকা ৬৭ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফ) হয়েছে ১৯ টাকা ৪৪ পয়সা, আগের বছর যা ছিল ১৬ টাকা ৩২ পয়সা। আগের বছরের তুলনায় সমাপ্ত অর্থবছরে ক্যাশ ফ্লো বেড়েছে ৩ টাকা১২ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬৬ টাকা ৭৯ পয়সা।
আগামী ২৪ ডিসেম্বর, দুপুর ১০টায় ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে