ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সূচক ওঠানামার নেপথ্যে শীর্ষ নায়ক-খলনায়ক যারা
আবু তাহের নয়ন
সিনিয়র রিপোর্টার
আবু তাহের নয়ন: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট বাজার মূলধনের একটি উল্লেখযোগ্য অংশ দশটি কোম্পানির হাতে কেন্দ্রীভূত। এই কোম্পানিগুলোই দেশের শেয়ারবাজার-এর গতি-প্রকৃতি নির্ধারণে মূল ভূমিকা পালন করে। এদের দর ওঠানামা সামগ্রিক সূচককে প্রভাবিত করে বলে এদেরকেই বাজারের 'মার্কেট মেকার' বা শীর্ষ নায়াক-খলনায়ক বলা যায়।
ইবিএল সিকিউরিটিজ সপ্তাহের বাজার পর্যালোচনায় জানিয়েছে, বাজার মূলধনের দিক থেকে শীর্ষে বর্তমানে অবস্থান করছে গ্রামীণফোন। কোম্পানিটির মূলধন ৩৮ হাজার ৮৭৫ কোটি ১০ লাখ টাকা, যা ডিএসইর মোট বাজার মূলধনের ১১.৩৩ শতাংশ।
এরপরে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, যার মূলধন ১৮ হাজার ৫২৬ কোটি ৮০ লাখ টাকা এবং বাজারে অবদান ৫.৪০ শতাংশ।
রবি আজিয়াটা ১৫ হাজার ৩৪৭ কোটি ১০ লাখ টাকা মূলধন নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে, যার অবদান ৪.৪৭ শতাংশ।
চতুর্থ অবস্থানে রয়েছে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, যার মূলধন ১৩ হাজার ৭৩৭ কোটি ৬০ লাখ টাকা এবং বাজার দখল ৪.০০ শতাংশ।
এই শীর্ষ দশের তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক, যার মূলধন ১৩ হাজার ৬৫৮ কোটি ৭০ লাখ টাকা এবং বাজারের অবদান ৩.৯৮ শতাংশ।
এরপরই আছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, যার মূলধন ১২ হাজার ৯৯৯ কোটি টাকা, যা ৩.৭৯ শতাংশ বাজার নিয়ন্ত্রণ করছে।
বেক্সিমকো ১০ হাজার ৩৫০ কোটি ৭০ লাখ টাকা মূলধন নিয়ে ৩.০২ শতাংশ বাজার দখল করে আছে।
অন্য গুরুত্বপূর্ণ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ম্যারিকো ৮ হাজার ৭০৯ কোটি ৪০ লাখ টাকা), ইউনাইটেড পাওয়অর ৮ হাজার ৬৯ কোটি ৪০ লাখ টাকা এবং বার্জার পেইন্টস ৬ হাজার ৫৯৩ কোটি টাকা, যা ১.৯২ শতাংশ বাজার মূলধন ধারণ করে।
বাজার বিশ্লেষকদের মতে, এই দশটি কোম্পানিই শেয়ারবাজার-এর মূল স্তম্ভ। এদের শেয়ারের দামে স্থিতিশীলতা বা বড় ধরনের পরিবর্তন ডিএসইর প্রধান সূচকের জন্য অত্যন্ত সংবেদনশীল। এই 'মার্কেট মেকার' কোম্পানিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও শক্তিশালী আর্থিক ভিত্তি শেয়ারবাজার-এর সার্বিক আস্থা ধরে রাখার জন্য অপরিহার্য। তাই সকল বিনিয়োগকারীর এদের কার্যক্রমের ওপর তীক্ষ্ণ নজর রাখা উচিত।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ