ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সহজ ও কার্যকর উপায় করলা দিয়ে চুলের যত্ন
ডুয়া ডেস্ক: করলা শুধু রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেই সাহায্য করে না, এটি চুলের স্বাস্থ্য বজায় রাখাতেও কার্যকর। নিয়মিত করলার ব্যবহার চুল পড়া কমাতে এবং খুশকির সমস্যা দূর করতে সহায়ক। চুলের টেক্সচার উন্নত হয় এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে।
চুলে করলার উপকারিতা:
করলা চুলের গোড়া মজবুত করে ভিটামিন এ ও সি থাকার কারণে।
অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান খুশকি দূর করে।
চুলের শুষ্ক ভাব কমায় ও নরম করে।
অকালপক্বতা রোধে সাহায্য করে।
কিভাবে ব্যবহার করবেন:
করলার রস: নিয়মিত রস খেলে চুল ও ত্বকের সমস্যা কমে।
করলার তেল: করলা মিক্সিতে বেটে রস বের করুন। নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে চুলে ব্যবহার করুন। বাজারে থাকা করলার তেলও ব্যবহার করতে পারেন।
খুশকি তাড়ানোর উপায়:স্ক্যাল্প থেকে অতিরিক্ত তেল ও খুশকি দূর করতে সমপরিমাণ করলার তেল ও অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে ৩০ মিনিট স্ক্যাল্পে লাগান। পরে শ্যাম্পু করুন।
করলার মাস্ক:
চুল পড়া ও শুষ্ক ভাব দূর করতে তাজা করলার রসের সঙ্গে পরিমাণ মতো টক দই মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করুন। ৪৫ মিনিট লাগিয়ে রাখুন, পরে শ্যাম্পু করলে চুল হবে নরম ও সিল্কি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)