ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
দুই খাতে প্রত্যাশার আলো দেখলো বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক : ধারাবাহিক পতন সপ্তাহের শেষ দিনে সূচক সামান্য ঘুরে দাঁড়িয়েছে। তবে এদিন সূচক সামান্য বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স প্রায় ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১১৯ পয়েন্টে। আর ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৬০ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ৪৩ কোটি ১২ লাখ টাকা কম। এছাড়া, লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম কমেছে। এরমধ্যেই দুই খাতের শেয়ার প্রত্যাশা জাগিয়েছে বিনিয়োগকারীদের। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
খাত দুটি হলো- জেনারেল ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স। যেখানে বেশিরভাগ কোম্পানির দর কমেছে, সেখানে এই দুই খাতে বেশিরাগ কোম্পানির দর বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।
আজ জেনারেল ইন্স্যুরেন্স খাতের ৪৩টি কোম্পানির মধ্যে ৪১টির দর বেড়েছে, কমেছে ১টি এবং অপরিবর্তিত রয়েছে ১টির। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে পিপলস ইন্স্যুরেন্সের। আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ৭.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪০ টাকায়। আর শেয়ারটি দর ৩৭ টাকা ৭০ পয়সা থেকে ৪০ টাকা ৮০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৮ কোটি ২৩ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন এখাতে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধির পাশাপাশি টাকার অংকেও লেনদেন বেড়েছে। আজ এখাতে ৭৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনর ১৬.১৬ শতাংশ। আর আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৭ কোটি ৭০ লাখ টাকার।
এদিন এই খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রগতী ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির ১১ কোটি ৪৮ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর শেয়ারটির সর্বশেষ দর ছিল ৮১ টাকা ২০ পয়সা।
এদিকে, লাইফ ইন্স্যুরেন্সের ১৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের। আজ কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ৯০ পয়সা বা ৫.৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭৩ টাকা ২০ পয়সায়। আর দিনশেষে কোম্পানিটির ১৮ কোটি ২০ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এই খাতের কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ।
এছাড়া, আজ এখাতে ৩৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৮.৬৬ শতাংশ। আর আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৮ কোটি ৮০ লাখ টাকা।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ