ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
নতুন পরিচয়ে আসছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এখন থেকে নতুন পরিচয়ে ব্যবসায়িক কার্যক্রম চালাবে। কোম্পানিটির নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির নাম পরিবর্তনের প্রস্তাব সম্প্রতি অনুমোদন করেছে এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। নতুন নাম অনুযায়ী, ‘পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’-এর পরিবর্তে প্রতিষ্ঠানটির নতুন নাম হবে ‘পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি’।
নতুন নাম আগামী রোববার, ১৯ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ডিএসই। তবে, নাম পরিবর্তন ছাড়া কোম্পানির বাকি সব তথ্য ও কাঠামো— যেমন শেয়ার কোড, ট্রেডিং সিম্বল, কর্পোরেট পরিচিতি ও পরিচালনা কাঠামো— অপরিবর্তিত থাকবে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানির নামের শেষে “পিএলসি” যুক্ত করা মূলত আন্তর্জাতিক ব্যবসা মানদণ্ডে সামঞ্জস্য বজায় রাখার অংশ। এতে প্রতিষ্ঠানটির স্বচ্ছতা ও কর্পোরেট গভর্ন্যান্স আরও জোরদার হবে বলে তারা মনে করছেন।
উল্লেখ্য, শেয়ারবাজারে বেশ কিছু তালিকাভুক্ত কোম্পানি ইতোমধ্যে তাদের নামের শেষে ‘পিএলসি’ যুক্ত করেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী, সকল পাবলিক লিমিটেড কোম্পানিকেই ধীরে ধীরে ‘পিএলসি’ কাঠামোতে রূপান্তর করতে উৎসাহিত করা হচ্ছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)