ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল ৯ কোম্পানি
মোবারক হোসেন
রিপোর্টার
মোবারক হোসেন:শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণার জন্য বোর্ড সভার তারিখ জানিয়েছে। কোম্পানিগুলো হলো- রংপুর ফাউন্ড্রি, এএমসিএল (প্রাণ), ইউনিক হোটেল, আনোয়ার গ্যালভেনাইজিং, শেফার্ড ইন্ডাষ্ট্রিজ, মতিন স্পিনিং, ইভিন্স টেক্সটাইল-ইটিএল, আর্গন ডেনিম এবং জেএমআই হসপিটাল। সভাগুলোতে বার্ষিক ডিভিডেন্ড ঘোষণা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রংপুর ফাউন্ড্রি
রংপুর ফাউন্ড্রি বোর্ড সভা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর বিকেল ৪টায়। সভায় কোম্পানিটির ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ অর্থবছরে শেয়ারহোল্ডারদের ২৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
এএমসিএল (প্রাণ)
এএমসিএল (প্রাণ)-এর বোর্ড সভা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর বিকেল ৩টায়। সভায় কোম্পানিটির ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ অর্থবছরে শেয়ারহোল্ডারদের ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
ইউনিক হোটেল
ইউনিক হোটলের বোর্ড সভা অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর বিকেল ৩টায়। সভায় কোম্পানিটির ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ অর্থবছরে শেয়ারহোল্ডারদের ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
আনোয়ার গ্যালভেনাইজিং
আনোয়ার গ্যালভেনাইজিংয়ের বোর্ড সভা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর বিকেল ৩টায়। সভায় কোম্পানিটির ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। একই সভায় কোম্পানি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ অর্থবছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
শেফার্ড ইন্ডাষ্ট্রিজ
শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২৮ অক্টোবর, ২০২৫ তারিখে বিকাল ৫টায়। সভায় অন্যান্য বিষয়ের মধ্যে ৩০ জুন, ২০২৫ সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিবেচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ অর্থবছরে শেয়ারহোল্ডারদের ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
মতিন স্পিনিং
মতিন স্পিনিং মিলস লিমিটেডের বোর্ড সভা আগামী ২৩ অক্টোবর, ২০২৫ তারিখে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। উক্ত সভায় অন্যান্য বিষয়ের মধ্যে ৩০ জুন, ২০২৫ সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিবেচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ অর্থবছরে শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
ইভিন্স টেক্সটাইল-ইটিএল
এভিন্স টেক্সটাইলস লিমিটেডের বোর্ড সভা আগামী ২২ অক্টোবর, ২০২৫ তারিখে বিকাল ৪:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের মধ্যে ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিবেচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ অর্থবছরে শেয়ারহোল্ডারদের ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
আর্গন ডেনিম
আর্গোন ডেনিমস লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২২ অক্টোবর, ২০২৫ তারিখে বিকাল ৩টায় সভায় অন্যান্য বিষয়ের মধ্যে ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিবেচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ অর্থবছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
জেএমআই হসপিটাল
জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর, ২০২৫ তারিখে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। উক্ত সভায় অন্যান্য বিষয়ের মধ্যে ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিবেচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ অর্থবছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
এমজে
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল