ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ওজন কমাতে ঘরোয়া সমাধান
ডুয়া ডেস্ক: ওজন নিয়ন্ত্রণ এখন শুধু সৌন্দর্যের নয়, সুস্থ জীবনের অপরিহার্য অংশ। কিন্তু নিয়মিত ডায়েট ও ব্যায়াম করেও অনেকের ওজন কমাতে সমস্যা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এর প্রধান কারণ শরীরের বিপাকক্রিয়া বা মেটাবলিজমের ভারসাম্য নষ্ট হওয়া। বিপাকক্রিয়া সঠিক না থাকলে শরীরের চর্বি পোড়ে না, ফলে ওজনও নিয়ন্ত্রণে আসে না।
তবে শুধু ব্যায়াম নয়, কিছু প্রাকৃতিক ডিটক্স পানীয়ও এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। চিকিৎসকদের মতে, নিচের উপাদানগুলো দিয়ে তৈরি একটি বিশেষ ডিটক্স ড্রিংক নিয়মিত পান করলে শরীর থেকে টক্সিন দূর হয়, হজমশক্তি বাড়ে, আর ওজনও কমতে থাকে স্বাভাবিকভাবে।
ডিটক্স পানীয়ের প্রয়োজনীয় উপকরণ:
১ চা চামচ হলুদ গুঁড়া
১ চা চামচ মৌরি
১ চা চামচ মেথি
১ চা চামচ জোয়ান
২ টুকরো দারচিনি
সব উপকরণ একসঙ্গে মিক্সার বা গ্রাইন্ডারে গুঁড়া করে শুকনো বোতলে সংরক্ষণ করুন।
পান করার নিয়ম:
দুপুর ও রাতের খাবারের ৩০ মিনিট আগে এক কাপ গরম পানিতে ১ চা চামচ গুঁড়া মিশিয়ে পান করুন।
নিয়মিত পান করার উপকারিতা:
বিপাকক্রিয়ার হার বাড়ায়
হজমশক্তি উন্নত করে
পেট পরিষ্কার রাখে
অম্বল কমায়
ওজন কমাতে সহায়ক
বিশেষজ্ঞদের পরামর্শ, এই ঘরোয়া পানীয়ের সঙ্গে পর্যাপ্ত পানি পান, সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চা বজায় রাখলে ওজন নিয়ন্ত্রণ সহজ হয় এবং শরীরও থাকে সতেজ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে