ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার
আবু তাহের নয়ন
সিনিয়র রিপোর্টার
আবু তাহের নয়ন: কোনভাবেই থামছে না শেয়ারবাজারে সূচক পতনের ধারা। দিন যতই যাচ্ছে সূচক ততই কমছে। সে ধারাবাহিকতায় আজ (১৫ অক্টোবর) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স ৮০.৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১১৬.৫১ পয়েন্টে, যা ৩ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৬ জুলাই ডিএসইর সূচক ছিল ৫ হাজার ১১৬.৮৯ পযেন্ট। আর সূচককে এই তিন মাসের আগের অবস্থায় নেয়ার নেতৃত্ব দিয়েছে ১০ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ১০টি হলো- লঙ্কাবাংলা ফাইন্যান্স, পূবালী ব্যাংক, স্কয়ার ফার্মা, রেনাটা, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, ন্যাশনাল ব্যাংক, ওয়ালটন হাইটেক, ইসলামী ব্যাংক এবং বিএটিবিসি। আজ এই ১০ কোম্পানির কারণে ডিএসইর সূচক থেকে প্রায় ২৩ পয়েন্ট কমেছে।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লঙ্কাবাংলা ফাইন্যান্সের কারণে সূচক কমেছে ৩ পয়েন্ট। আজ ডিএসইতে ২ টাকা ১০ পয়বা বা ১২.৭৩ শতাংশ কমে কোম্পানিটির শেয়ার দাঁড়িয়েছে ১৪ টাকা ৪০ পয়সায়। এদিন শেয়ারটির দর ১৪ টাকা ১০ পয়সা থেকে ১৫ টাকা ৮০ পয়সায় উঠানামা করেছে। আর দিনশেষে কোম্পানিটির ৬ কোটি ৭৯ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর সূচক থেকে পূবালী ব্যাংকের দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট কমেছে। আজ ডিএসইতে ব্যাংকটি সূচক থেকে ২ পয়েন্টের বেশি কমিয়েছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৫ পয়সা বা ১.৮১ শতাংশ কমে দাঁড়িয়েচে ২৬ টাকা ৯০ পয়সায়। আর শেয়ারটির দর ২৬ টাকা ৯০ পয়সা থেকে ২৭ টাকা ৮০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে ব্যাংকটির ৬৩ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্কয়ার ফার্মার কারণে তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট কমেছে। আজ ডিএসইর সূচক থেকে ২ পয়েন্টের বেশি কমিয়েছে কোম্পানিটি। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ০.৬২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০৯ টাকা ১০ পয়সা। আর শেয়ারটির দর ২০৮ টাকা ৯০ পয়সা থেকে ২১০ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ১১ কোটি ৬০ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- রেনাটা ২ পয়েন্টের বেশি, বেক্সিমকো ফার্মা ২ পয়েন্টের বেশি, বিকন ফার্মা ২ পয়েন্ট, ন্যাশনাল ব্যাংক প্রায় ২ পয়েন্ট, ওয়ালটন হাইটেক প্রায় ২ পয়েন্ট, ইসলামী ব্যাংক প্রায় ২ পয়েন্ট এবং বিএটিবিসি প্রায় ২ পয়েন্ট কমিয়েছে।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার