ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ইপিএস প্রকাশ করেছে দুই কোম্পানি
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি ২টি হলো- সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং লঙ্কাবাংলা ফাইন্যান্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সেন্ট্রাল ইন্স্যুরেন্স জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৪৫ পয়সা।
জানুয়ারি-সেপ্টেম্বর’২৫ পর্যন্ত তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৫১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৯৩ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ১ টাকা ৩৭ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫০ টাকা ৩৩ পয়সা।
এদিকে, লঙ্কাবাংলা ফাইন্যান্স প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১৫ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ১৭ পয়সা, আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১ টাকা ৩৫ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৫ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫ পয়সা।
দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন’২৫) বা ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা। আগের বছর একই সময ইপিএস হয়েছিল ২০ পয়সা।
৩০ জুন, ২০২৫ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৯ পয়সা, আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১৪ পয়সা।
৩০ জুন, ২০২৫ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫৩ পয়সা।
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪৬ পয়সা।
তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) বা ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। আগের বছর একই সময ইপিএস হয়েছিল ৬৭ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩ টাকা ৪১ পয়সা, আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৫ টাকা।
৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৮৭ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?