ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
পতনের দিনে রেকর্ড করল চার কোম্পানি
মোবারক হোসেন
সিনিয়র রিপোর্টার
মোবারক হোসেন: সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১৪ অক্টোবর) দেশের শেয়ারবাজারে বড় ধরনের পতন প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এমন খারাপ সংবাদের মধ্যেও, চারটি কোম্পানি বিনিয়োগকারীদের সুখবর দিয়েছে। বাজার যখন নিম্নমুখী, ঠিক তখনই ন্যাশনাল ফিড মিল, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স এবং সিমটেক্স ইন্ডাষ্ট্রিজের শেয়ার দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই চার কোম্পানির ইতিবাচক প্রবণতা সামগ্রিকভাবে বাজারে কিছুটা হলেও আশার আলো দেখিয়েছে। স্টকনাও এ তথ্য জানিয়েছে।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এদিন সর্বোচ্চ ৮.৯৬ শতাংশ মূল্যবৃদ্ধি দেখেছে। এর প্রতিটি শেয়ার ২৩ টাকা ১০ পয়সায় লেনদেন শেষ করেছে, যা আগের দিনের ক্লোজিং প্রাইস ২১ টাকা ২০ পয়সা। লেনদেনের সময় শেয়ারটির সর্বোচ্চ মূল্য ছিল ২৩ টাকা ৩০ পয়সা। এই দাম গত এক বছরের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ দাম। এদিন কোম্পানিটির ১২ লাখ ১৭ হাজার ৫৯২টি শেয়ার ২ কোটি ৮২ লাখ টাকায় হাতবদল হয়েছে।
ন্যাশনাল ফিড মিল লিমিটেডের শেয়ারের দাম ৩.৩৮ শতাংশ বেড়ে ১৩ টাকায় দাঁড়িয়েছে। এটি আগের দিনের তুলনায় ৬০ পয়সা বেশি। এদিন শেয়ারটির সর্বোচ্চ মূল্য ছিল ১৩ টাকা ৫০ পয়সা। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দাম। এদিন কোম্পানিটির ৯ লাখ ১ হাজার ৮৩৭টি শেয়ার ১ কোটি ১৮ লাখ টাকায় হাতবদল হয়েছে।
টেক্সটাইল খাতের সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের শেয়ারের দামও বেড়েছে। কোম্পানিটির শেয়ারের দাম ৩.২০ শতাংশ দর বৃদ্ধি পেয়ে ২৯ টাকায় লেনদেন শেষ করেছে, যা আগের দিনের তুলনায় ৯০ পয়সা বেশি। লেনদেনের সময় শেয়ারটির সর্বোচ্চ মূল্য ২৯ টাকা ৯০ পয়সায় উঠেছে।, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দাম। এদিন কোম্পানিটির ৪০ লাখ ৫৯ হাজার ৮৬৭টি শেয়ার ১১ কোটি ৪৩ লাখ টাকায় লেনদেন হয়।
অন্যদিকে, বীমা খাতের পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের মূল্য ২.৬০ শতাংশ বেড়ে ৫৫ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বেশি। লেনদেনের সময় এর সর্বোচ্চ মূল্য ছিল ৫৯ টাকা, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দাম। এদিন কোম্পানিটির ২০ লাখ ৭৫ হাজার শেয়ার ১১ কোটি ৭৪ লাখ টাকায় লেনদেন হয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার