ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা না করার সিদ্ধান্ত নিয়েছে। আগের বছর ২০২৩ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল কোম্পানিটি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়। বৈঠকে সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে বোর্ড এই সিদ্ধান্ত জানায়।
কোম্পানি সূত্রে জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা, যা আগের বছরে ছিল ৭০ পয়সা।
তবে আয় কমলেও কোম্পানিটি ক্যাশ ফ্লো’র অবস্থান কিছুটা উন্নতি করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়ায় ১ টাকা ৬৬ পয়সা, যা আগের বছরে ছিল ১ টাকা ২১ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮ টাকা ৩২ পয়সা। যা আগের বছর ছিল ১৮ টাকা ৮২ পয়সা।
আগামী ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।
উল্লেখ্য, ২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় লঙ্কাবাংলা ফাইন্যান্স। ২০০৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিবছরই কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দিয়েছে। ২০১০ সালে কোম্পানিটি সর্বোচ্চ ৫৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। সর্বনিম্ন ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ। ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা সর্বনিম্ন ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)